বিনোদন

কর্নেল বি সন্তোষের চরিত্রে সালমান, এলো ফার্স্টলুক

  • 5:04 am - July 07, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার

মাস তিনেক আগে মুক্তি পেয়েছিল সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি সিনেমাটি। তবে সালমান তো সালমানই, তিনি সবসময়ই ফিরতে মরিয়া। তারই প্রমাণ মিললো আরও একবার। নতুন সিনেমা নিয়ে আসছেন সাল্লু ভাই।

আচমকাই ভক্তদের চমকে দিলেন যেন। নিজের পরের সিনেমা, ‘ব্যাটল অব গালওয়ান’-এর ঘোষণা তো দিলেনই, সেইসাথে প্রকাশ করলেন ছবির ফার্স্টলুকও।

৫ জুন অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পিকচার শেয়ার করে আনুষ্ঠানিকভাবে জানান দিলেন, আবারও আসছেন তিনি।

জানা গেছে, ২০২০ সালে লাদাখে সংঘটিত ভারত ও চীনের মধ্যে সংঘাতই  ছবিতে তুলে ধরবেন নির্মাতা অপূর্ব লাখিয়া। এই প্রথম কোনও সত্য ঘটনার আলোকে, যুদ্ধ-পরিস্থিতি নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করছেন সালমন। সিনেমায় তার বিপরীতে চিত্রাঙ্গদা সিংকে দেখা যেতে পারে।

সালমান এখানে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। যিনি চীনা সেনাদের সাথে সংঘর্ষের সময় ১৬টি বিহার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন।এটাও জানা গেছে, চলতি মাসেই লাদাখে ছবির শুটিং শুরু হচ্ছে।

সিনেমার ফার্স্টলুকে সালমনকে দেখা যাচ্ছে একজন ভারতীয় সেনার পোষাকে।চেহারায় ক্ষত, রক্তের চিহ্ন রয়েছে। এছাড়া, পেরেক গাঁথা মুগুর দেখা যাচ্ছে কাঁধের  ওপর।

স্বভবতই, ফার্স্ট লুক দেখে উচ্ছ্বসিত সালমান ভক্তরা। তারা আশা করছেন, এবার বোধ হয় খরা কাটতে চলেছে প্রিয় অভিনেতার।

ফার্স্টলুক দখে একজন মন্তব্য করছেন, ‘ভাই ফের বক্স অফিস জয় করতে আসছেন’। আরেকজন লিখেছেন, ওহ মাই গড! বলিউড সুলতান ফিরছেন!’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘বলিউডের আসল হিরো ফিরছেন।’

প্রসঙ্গত, ভারতের ইতিহাসে ‘গালওয়ান’ সংঘাত খুবই গুরুত্বপূর্ণ। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত চরমে পৌঁছায়। তখন, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুচ উচ্চতায় দুই দেশের বাহিনী পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটে। প্রায় ৪৫ বছরের মধ্যে চীন-ভারত সীমান্ত সংঘাতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। এমনকি, গালওয়ান সংঘর্ষ নিয়ে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও শুরু হয়।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au