বিনোদন

বিজয়-রাশমিকার প্রেম কি গোপন অধ্যায়, নাকি শুধুই গুঞ্জন

  • 7:52 pm - July 09, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার

বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই মুখ দেখাতে চান না দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। সবার নজর থেকে নিজেকে লুকিয়ে রাখতে চান তিনি। সে জন্য মুখোশ পরেও ঘুরে বেড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানান এ অভিনেতা।

রাশমিকা মান্দানার সঙ্গে সম্পর্কের কথা উঠলেই এড়িয়ে যান বিজয় দেবেরাকোন্ডা। এমনকি সামাজিকমাধ্যমেও একসঙ্গে কোনো ছবি নেই তাদের। রাশমিকাকে অনুসরণও করেন না তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন বিজয়।

এ অভিনেতা বলেন, তার মধ্যে দ্বৈত সত্তা কাজ করে। কখনো বিশ্ববিখ্যাত অভিনেতা হতে চান। আবার কখনো সবার থেকে নিজেকে অদৃশ্য করে রাখতে চান। তিনি বলেন, অদ্ভুত দ্বৈত সত্তা কাজ করে। একদিকে অভিনেতা হিসাবে সারা বিশ্বে পরিচিতি পেতে চাই। আবার সবার আড়ালে অপরিচিত হয়েও থেকে যাই। এটা এক ধরনের মানসিক দ্বিধা বলে জানান বিজয়।

তিনি বলেন, জনসমক্ষে তুলে ধরার জন্য এক কাল্পনিক ভাবমূর্তি গড়তে চান। আর নিজের আসল পরিচিতি নিজের কাছেই রাখতে চান তিনি। বিজয় বলেন, অর্জুন রেড্ডির কথায়— আমি আগে বলতাম, একটা অন্য মানুষের মুখোশ পরে থাকতে পারলে ভালো হতো। তারকা হিসেবে সেই মুখোশ মানুষ পরিচিতি পেত। আর আমি নিজের মতো খুশি থাকতাম।

বিজয় বলেন, আমি জানি না, কতটা সফল হতে পেরেছি। তবে আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করি। সাফল্য থেকে যা পাই, তা আমি উপভোগ করি ও সম্মান করি। কিন্তু এই সাফল্য তো আমি ব্যক্তি মানুষের জন্য পাই না। আমার ছবির জন্য পাই।

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, আমার বয়স এখন ৩৫। অবশ্যই আমি সম্পর্কে আছি। তবে রাশমিকা একাধিকবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন— তিনি বিজয়ের প্রেমে মগ্ন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au