বিনোদন

অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য: নুসরাত ফারিয়া

  • 7:56 pm - July 09, 2025
  • পঠিত হয়েছে:১৯৯ বার

কারাগার থেকে মুক্তির পর দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন দুই বাংলার অভিনেত্রী নুসরাত ফারিয়া। জানিয়েছিলেন তিনি গুরুতর অসুস্থ। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুকে নতুন সিনেমা নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী।

মঙ্গলবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’। এ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।’

‘জ্বীন’ ও ‘জ্বীন-২’র সাফল্যে অনুপ্রাণিত হয়ে গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জ্বীন-৩’। একটা সত্য ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেন কামরুজ্জামান রোমান।

সজল-ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরারসহ অনেকেই।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au