প্রবাস দর্পন

সিডনিতে আভা’র আড়ম্বরপূর্ণ পিঠা উৎসব

  • 3:05 pm - July 15, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
প্রাণবন্ত এই আয়োজন প্রবাসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে মনে করিয়ে দিয়েছে সিডনির মঞ্চে। ছবিঃ সরবরাহকৃত

মেলবোর্ন, ১৫ জুলাই-

শতদল তালুকদার, সিডনি থেকে

‘বাঙালির ঘরে বারো মাসে তেরো পার্বণ’— এই প্রবাদটিকে বাস্তবে রঙিন করে তুললো অস্ট্রেলিয়ান বাঙালি হিন্দু এসোসিয়েশন (আভা)। গত ১২ জুলাই শনিবার সিডনির গ্রেসটিনস কমিউনিটি সেন্টারে আভা আয়োজন করে এক বর্ণাঢ্য পিঠা উৎসব, যা প্রবাসে বাঙালি সংস্কৃতিকে আরো প্রাণবন্ত করে তোলে।

উৎসবের শুরুতেই আভা’র সদস্যরা ঘরে তৈরি হরেক রকমের পিঠা-পুলি নিয়ে হাজির হন অনুষ্ঠানস্থলে। বাহারি সেই পিঠার পসরা দেখে অতিথিরা মুগ্ধ হন এবং সারিবদ্ধ হয়ে সেসব স্বাদ গ্রহণ করেন আনন্দের সঙ্গে।

পিঠা উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মিলিত নৃত্যে অংশ নেন আভিয়ানা পাল, আত্রিকা সাহা ও প্রাপ্তি দেব। একক নৃত্য পরিবেশন করেন অদ্রি সাহা ও অনন্যা ভুঁইয়া। এ ছাড়া বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। পূর্ণতা কুণ্ডু, পারমিতা চৌধুরি ও পার্থ দত্তের গান এবং তন্ময় দেবের অসাধারণ মিউজিক পারফরম্যান্স পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রাণবন্ত এই আয়োজন প্রবাসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে মনে করিয়ে দিয়েছে সিডনির মঞ্চে। ছবিঃ সরবরাহকৃত

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনিতা মণ্ডল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালচারাল সেক্রেটারি সেতু গুপ্ত।

অনুষ্ঠান শেষে আভা’র সভাপতি সমীর সরকার বলেন, ‘‘পিঠা উৎসবে যাঁরা এসেছেন, তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। এ আয়োজন আমাদের সংস্কৃতির অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করেছে।’’

সংগঠনের সাধারণ সম্পাদক লিটন সাহা বলেন, ‘‘পিঠা উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি বাঙালি কমিউনিটির গুরুত্বপূর্ণ এক পার্বণ। এর মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে চাই।’’

প্রাণবন্ত এই আয়োজন প্রবাসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে মনে করিয়ে দিয়েছে সিডনির মঞ্চে।

এই শাখার আরও খবর

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au