খেলা

শ্রীলঙ্কা বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে প্রস্তুত ছিলাম না: নাইম শেখ

  • 4:05 am - July 19, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার কথা ছিলো না। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ জুলাই

সদ্যই শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিশ্রামের কোনো সুযোগ নেই। দুয়ারে কড়া নাড়ছে পাকিস্তান সিরিজ। শুক্রবার দলীয় অনুশীলন থাকলেও শেষ পর্যন্ত বাতিল হয়েছে। কিন্তু ব্যতিক্রম নাঈম শেখ।

স্থানীয় সময় দুপুরে একাই শের-ই-বাংলায় হাজির এই বাঁহাতি ব্যাটার। অনুশীলন শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। দীর্ঘদিন পর শ্রীলঙ্কা সিরিজে দলে ফেরেন। জাকের আলীর ইনজুরিতে এক ম্যাচ সুযোগ পান, তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩২ রান। ওপেনিং ব্যাটার হলেও নাঈমকে এই ম্যাচে দেখা যায় চারে।

নাঈম বলেন, “ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রস্তুত থাকি। এখনও যে ব্যক্তিগত অনুশীলন করলাম, ওপেনিংয়ে কীভাবে খেলব বা সুযোগ আসলে কীভাবে কাজে লাগাব, সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে, ওইটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো পরেরবার যদি এভাবে সুযোগ আসে, অবশ্যই মাথায় থাকবে।

জাকের ফিট হওয়ার পর নাঈম বাদ পড়েন একাদশ থেকে। এখন থেকে সব পজিশনে খেলতে প্রস্তুত থাকবেন এই ব্যাটার। তাইতো পুরো দল অনুশীলনে না এলেও নিজেই এসে ব্যাটিং করেন লম্বা সময়।

নাঈম জানান, “সত্যি বলতে, আপনারা সবাই জানেন জাকের ইনজুরিতে ছিল দেখেই কিন্তু আমার চারে খেলতে হয়েছে। আমার পাঁচে খেলার কথা ছিল। তো ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে চারে খেলেছি। কিন্তু জাকের ইনজুরিতে থাকার কারণেই কিন্তু আমি খেলেছি। সাধারণত আমার খেলার কথাই ছিল না

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au