খেলা

বিসিসিআইয়ের সভাপতি পদ ছাড়লেন রজার বিনি

  • 5:44 pm - July 19, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার

সভাপতি পদে থাকছেন না বিনি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ জুলাই

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে যাচ্ছেন রজার বিনি। বয়সজনিত সীমার কারণে অর্থাৎ পদ ছাড়লেন তিনি। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব নিয়েছিলেন তিনি।

বিসিসিআই গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভাপতির সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর। বিনির বয়স ১৯ জুলাই পূর্ণ হবে ৭০, ফলে নিয়ম অনুযায়ী তাকে পদ ছাড়তে হচ্ছে মেয়াদ শেষ হওয়ার আগেই। সভাপতির পূর্ণ মেয়াদ তিন বছর হলেও বিনি দায়িত্ব পালন করেছেন প্রায় আড়াই বছর।

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বিনি। ভারতের হয়ে খেলেছেন ২৭টি টেস্ট ও ৭২টি ওয়ানডে। বোর্ড সভাপতি হিসেবে তার মেয়াদে ভারতের পুরুষ দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। তার সময়েই চালু হয় মেয়েদের প্রিমিয়ার লিগ।

বিনির বিদায়ে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন বর্তমান সহ-সভাপতি রাজীব শুক্লা। ৬৫ বছর বয়সী এই প্রশাসক রাজনীতিতে কংগ্রেসের হয়ে রাজ্যসভা সদস্য ছিলেন। এ ছাড়াও ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএল কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২০ সালে তিনি বিসিসিআইয়ের সহ-সভাপতি হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বোর্ডের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন শুক্লা। অভ্যন্তরীণ আলোচনায় তিনিই এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আসার বিষয়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

নতুন সভাপতি নির্বাচন হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে, বিসিসিআইয়ের বাৎসরিক সাধারণ সভায়। তার আগ পর্যন্ত বোর্ড পরিচালনায় কার্যকর ভূমিকায় থাকবেন ভারপ্রাপ্ত সভাপতি।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au