ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…
এশিয়া কাপের ভেন্যু পরিবর্তন৷ ছবি: সংগৃহীত
মেলবোর্ন ১৯ জুলাই
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের সঙ্গে শ্রীলঙ্কা ও ওমানও এর বিরোধিতা করেছে। ফলে এশিয়া কাপ ২০২৫ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ভারত, শ্রীলঙ্কা ও ওমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণ দেখিয়ে সভার ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছে। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) জানিয়েছে, তারা প্রতিনিধিদের ঢাকায় পাঠাতে রাজি নয়।
তবে এসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়েই সভা ঢাকায় অনুষ্ঠিত হবে এবং ভার্চুয়ালি অংশ নেওয়ার সুযোগ থাকবে।
এদিকে এশিয়া কাপ ২০২৫-এর সম্ভাব্য ভেন্যু নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও ভারতই আয়োজক, কিন্তু পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে টুর্নামেন্টটি মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হতে পারে। ইতোমধ্যে আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিসিসিআই সূত্র বলছে, এসিসি তাদের দাবি আমলে না নিলে ভারত এশিয়া কাপ থেকেও সরে দাঁড়াতে পারে।
৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হওয়ার কথা, তবে এসিসি সভা ও ভেন্যু নিয়ে ঐকমত্য না থাকায় গোটা প্রস্তুতি থমকে গেছে। ৭ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ চরমে, তবে রাজনৈতিক টানাপোড়েন সেই ম্যাচেই সবচেয়ে বেশি প্রভাব ফেলছে।
ভারত আগস্টে বাংলাদেশের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছে এবং শ্রীলঙ্কা ও ইংল্যান্ড থেকে বিকল্প সিরিজের প্রস্তাব পেয়েছে, যাতে এশিয়া কাপ বাতিল হলে খেলোয়াড়দের ব্যস্ত রাখা যায়
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au