বাংলাদেশ

গোপালগঞ্জে বন্ধ বেশিরভাগ দোকানপাট, জনমনে আতঙ্ক

  • 7:28 pm - July 19, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
অধিকাংশ দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতিও ছিল খুব কম। ছবিঃ ঢাকা পোস্ট

মেলবোর্ন, ১৯ জুলাই-

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পরপরই শহরে কারফিউ জারি করা হয়।

শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হলেও শহরজুড়ে এখনো আতঙ্কের ছায়া রয়ে গেছে। অধিকাংশ দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতিও ছিল খুব কম।

লঞ্চঘাট, চৌরঙ্গী, বটতলা, কালিবাড়ী, বিসিকসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও দোকানপাট বন্ধ এবং লোকজনের চলাফেরা সীমিত। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই দিনমজুর বা শ্রমজীবী মানুষ। অনেকে আশঙ্কায় রয়েছেন যে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে।

লঞ্চঘাট এলাকায় কথা হয় লিমন নামের এক যুবকের সঙ্গে। তিনি বলেন, জরুরি কাজে বের হলেও আতঙ্ক কাটছে না। অনেকেই গত রাতের পুলিশি অভিযানের পর ঘরছাড়া। শহরের এক প্রান্তে থাকা সুরুজ নামে এক বৃদ্ধ জানান, বাজার করতে এসেছেন বটে, কিন্তু ভেতরে ভেতরে ভয় কাজ করছে। ইজিবাইক চালক মাহমুদ মিয়া বলেন, তিন দিন ধরে আয় নেই, আজ কারফিউ নেই জেনে আশাবাদী ছিলেন, কিন্তু যাত্রী না থাকায় ইনকামও নেই।

শহরের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি স্পষ্ট, বিশেষ করে লঞ্চঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক। সাধারণ মানুষ বাইরে বের হচ্ছেন, তবে অভিযানের সময় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে যে ভয়ের সৃষ্টি হয়েছে, তা কেবল প্রশাসনিক তৎপরতা দিয়ে নয়, বরং আস্থার পরিবেশ ফিরিয়ে আনার মাধ্যমেই কাটানো সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au