ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…
ব্যাডমিন্টনে সেরা দুই ক্রীড়াবিদ। ছবি: সংগৃহীত
মেলবোর্ন ২০ জুলাই
পুরুষ এককের শ্রেষ্টত্বের লড়াই জমল না একটুও। সরাসরি সেটে জিতে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে সেরা হয়েছেন খন্দকার আবদুস সোয়াদ। মেয়েদের এককে প্রথমবারের মতো সেরা হওয়ার স্বাদ পেয়েছেন নাছিমা খাতুন।
ঢাকার পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ এককের ফাইনালে আল আমিন জুমারকে ২১-১৪, ২১-৪ গেমে হারান সোয়াদ। টানা তৃতীয়বার সেরা হলেন তিনি।
নারী এককের ফাইনালে ঊর্মি আক্তারের শুরুটা হয়েছিল ২১-১২ ব্যবধানের জয়ে, কিন্তু পরের দুই সেটে তিনি ছন্দ হারান। ২১-১৭ ও ২১-১৭ গেমে সেট দুটি জিতে সেরা হন নাছিমা।
বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলা শাটলার নাছিমার চোখ এখন আন্তর্জাতিক মঞ্চে।
“প্রথম গেম হারলেও আত্মবিশ্বাস হারাইনি। জানতাম পারব। এখন লক্ষ্য আন্তর্জাতিক সাফল্য। এসএ গেমসে চাই পদক জিততে।”
পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে নাঈম-মিজান জুটি। মহিলা দ্বৈতে বৃষ্টি আক্তারের সাথে জুটি গড়ে সেরা হয়েছেন নাছিমা। পরে তিনি সিফাত উল্লাহ গালিবের সাথে মিশ্র দ্বৈতের পদকও জিতেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au