খেলা

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল

  • 6:53 pm - July 20, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

বাতিল হলো ভারত-পাকিস্তান ম্যাচ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ জুলাই

লিজেন্ড লিগের বহু প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডেসের (ডাব্লিউসিএল) সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচ নিয়ে আগ থেকেই তুমুল সমালোচনা হচ্ছিল। সমর্থকদের তোপে আজ ২০ জুলাই ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছে আয়োজকরা।

আনুষ্ঠানিক বিবৃতিতে ডাব্লিউসিএল ‘মানুষের অনুভূতিতে আঘাত করার’ জন্য এবং ‘অনিচ্ছাকৃত দুঃখ’ দেওয়ার জন্য ক্ষমা চেয়েছে। প্রতিবছর এই টুর্নামেন্টে যুবরাজ সিং- শাহিদ আফ্রিদিদের দেখার অপেক্ষায় থাকেন সমর্থকেরা। কিন্তু গত এপ্রিলে কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরী সম্পর্ক যুদ্ধে রূপ নেয়। এরপর থেকেই সব ধরনের খেলায় পাকিস্তানকে বয়কট করার দাবি উঠেছে ভারতে।

এই ম্যাচের আগে লিজেন্ড লিগের দলে থাকা শিখর ধাওয়ান ও সুরেশ রায়না নাম কাটিয়ে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিবৃতিতে ডাব্লিউসিএল জানিয়েছে, ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দের স্মৃতি সৃষ্টি করাটাই তাদের উদ্দেশ্য।

অন্য সব খেলা- হকি ও ভলিবলের মতো এখানেও ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চেয়েছিল তারা। কিন্তু তারা বুঝতে পারছে, মানুষের আবেগ বুঝতে ভুল করেছিল এবং অনিচ্ছাকৃতভাবে ভারতীয় কিংবদন্তী ও সমর্থকদের ক্রোধের জন্ম দিয়েছে।

এই সিদ্ধান্তের আগে শিখর ধাওয়ান টুইট করে বলেছেন, গত মে মাসেই এ ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন তিনি, ’১১ মে যে পদক্ষেপ নিয়েছিলাম, আজও স অবস্থানে আছি। আমারে কাছে আমার দেশ সবকিছু, দেশের চেয়ে বড় কিছু নেই।

এই টুইটের পর সমর্থকদের ক্রোধ আরও বাড়ে। চাপের মুখে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইজমাইট্রিপ নাম প্রত্যাহার করে নিয়েছে। বড় তারকাদের খেলতে না চাওয়া এবং এভাবে স্পনসর সরে যাওয়ায় এমনিতেও ম্যাচ বাতিল না করে উপায় ছিল না ডাব্লিউসিএলের।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au