হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২০ জুলাই-
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে চলতি বছর তিনটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি যুক্ত হচ্ছে একটি নতুন প্রযুক্তিগত দক্ষতাও। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস রোববার (২০ জুলাই) এক মিডিয়া বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, এই মহড়াগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও মজবুত করবে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে অবদান রাখবে। নিচে তিনটি মহড়ার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো—
চতুর্থ বছরের মতো এই মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক। বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে সেনারা সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা মিশন, জঙ্গলে অভিযান পরিচালনা, আহতদের দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস (IED) মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।
২০০৯ সাল থেকে চলা টাইগার শার্ক মহড়াটি এবারও “ফ্ল্যাশ বেঙ্গল” সিরিজের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। এই মহড়ায় দুই দেশের বিশেষ বাহিনী—বাংলাদেশের স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ ও প্যারা কমান্ডো ব্রিগেড—যুদ্ধ কৌশল, প্যাট্রোল বোট পরিচালনা এবং স্বল্পপাল্লার অস্ত্র ব্যবহার অনুশীলন করবে। উভয় দেশের ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম এই মহড়ার অন্যতম আকর্ষণ।
এই মহড়া বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তা কার্যক্রমে দক্ষতা অর্জনই এর মূল লক্ষ্য। এতে সি-১৩০ পরিবহন বিমানের সক্ষমতা, অনুসন্ধান ও উদ্ধার (SAR), এবং অ্যারোমেডিকেল কার্যক্রমে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।
এ বছর যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী প্রথমবারের মতো মানববিহীন আকাশযান (UAS) পরিচালনায় সক্ষমতা অর্জন করছে। নতুন গঠিত একটি রেজিমেন্ট আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে। এর ফলে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ আরও দক্ষ হয়ে উঠবে।
মার্কিন দূতাবাস বলেছে, এসব সম্মিলিত উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au