খেলা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টি টোয়েন্টি সিরিজ জয়

  • 7:04 am - July 23, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার

১০ বছর পর রঙ্গিন পোশাকে পাকিস্তানকে হারালো টাইগাররা ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ জুলাই

বাজে শুরুর পর দলের হাল ধরলেন জাকের আলি অনিক ও শেখ মাহেদি হাসান। তাদের দারুণ জুটির পর দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে ফিফটি পূর্ণ করেন জাকের।

দলকে এনে দেন লড়াকু সংগ্রহ। এই রান তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটাও হয় একইভাবে।

শেষদিকে ফাহিম আশরাফ চেষ্টা চালালেও ব্যর্থ হন। দারুণ জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে সিরিজ জিতেছে স্বাগতিক এই দল।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা তাড়া করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

লম্বা সময় পর একাদশে সুযোগ পাওয়া নাঈম শেখকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ওভারে ৩ রানে তিনি বিদায় নেন। দ্রুত ফেরেন লিটন দাসও। তার ব্যাট থেকে আসে ৮ রান। তাওহীদ হৃদয় নেমে রান আউট হয়ে ফেরেন শূন্য রানে। গত ম্যাচের নায়ক পারভেজ হোসেন ইমনও আজ জ্বলে উঠতে পারেননি। ১৪ বলে ১৩ রান করে শিকার হন পাকিস্তানের অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের।

বড় ধাক্কা সামলে পঞ্চম উইকেটে জাকের আলির সঙ্গে জুটি গড়েন মাহেদি হাসান। ৪৯ বলে ৫৩ রানের জুটিতে দলকে তারা ম্যাচে ফেরান। কিন্তু উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে মাহেদি ৩৩ রানে ফিরলে ভাঙে এই জুটি। এরপর একাই লড়েন জাকের আলি। ৪৬ বলে পঞ্চাশ পূর্ণ করে ইনিংসের শেষ ওভারে গিয়ে আউট হন ৫৫ রান করে। তার ৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ৫ ছক্কায়।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সালমান মির্জা, আব্বাস আফ্রিদি ও দানিয়াল। একটি করে উইকেট পান ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ।

রান তাড়ায় নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। প্রথম ওভারে সাইম আইয়ুবের রান আউট দিয়ে শুরুটা হয়। পরের ওভারে মোহাম্মদ হারিস বিদায় নেন শূন্য রানে। চতুর্থ ওভারে ফখর জামান (৮) শিকার হন শরিফুল ইসলামের। পঞ্চম ওভারে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে পরপর দুই বলে বিদায় করেন তানজিম হাসান সাকিব।

অধিনায়ক সালমান আলি আগা ২৩ বলে ৯ রান করে শিকার হন মাহেদি হাসানের। প্রতিরোধ গড়ার চেষ্টা করে খুশদিল শাহ অবশ্য ১৩ রানের বেশি করতে পারেননি। এরপর আব্বাস আফ্রিদি এসে ১৩ বলে করেন ১৯ রান। শেষদিকে জয়ের আশা জাগান ফাহিম আশরাফ। লড়তে থাকেন তিনি শেষ পর্যন্ত। ৩১ বলে ফিফটি হাকিয়ে রিশাদের বলে বোল্ড হলে ভেঙে যায় জয়ের স্বপ্ন। তার ৫১ বলের ইনিংসটি সাজানো ছিল ৪টি করে চার ও ছক্কায়।

শেষ ওভারে মুস্তাফিজের বলে দানিয়াল বিদায় নিলে গুটিয়ে যায় পাকিস্তান। ১১ বলে ১৭ রান করে অভিষিক্ত এই পাক ক্রিকেটার। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট নেন শরিফুল। দুটি করে উইকেট নেন তানজিম ও মাহেদি। একটি করে পান রিশাদ ও মুস্তাফিজ।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au