রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…
ঢাকায় হবে এসিসির মিটিং। ছবি: সংগৃহীত
মেলবোর্ন ২৩ জুলাই
সঠিক সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং বাংলাদেশে অনুষ্ঠিত হবে জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে, শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজ জয়, কৃতিত্ব একা নিতে চান না। উত্তরার মাইলস্টোন ট্রাজেডি নিয়েও কথা বলেন। ঢাকার মিরপুরে গণমাধ্যমে মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
প্রায় ১০ বছর পর পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়। সেই কৃতিত্ব একার নয় দিতে চান সবাইকে।
আগামী ২৪ তারিখে এসিসির মিটিং হওয়ার কথা বাংলাদেশে। টেস্ট খেলুড়ে ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানে না আসতে চাওয়ায় শঙ্কা তৈরি হয় বাংলাদেশে আদৌও মিটিং হবে কিনা? জবাবে বলেন আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। নির্ধারিত সময়েই ঢাকায় হবে এজিএম।
উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে অন্য সবার মতো তারও মন কাঁদছে। সেখানে হতাহত সকলের পাশে থাকার কথা জানলেন বিসিবি বস।
এদিকে, মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন উঠলেও এটাই হোম টিমের পরিকল্পনা বলেও মনে করেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au