মতামত

মর্মান্তিক বিমান দুর্ঘটনা ও জাতীয় আত্মজিজ্ঞাসা

  • 11:03 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার এফ-৭) বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ জুলাই- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে জাতীয় বার্ন ইনস্টিটিউট—সবখানে যেন এখন শুধুই হাহাকার, কান্না আর ব্যথার প্রতিচ্ছবি। হাসপাতালের জরুরি বিভাগে স্বজনহারাদের ভিড়, অ্যাম্বুলেন্সের গতি কমে যাওয়া, রাজনৈতিক নেতা-কর্মীদের ঢল, মিডিয়ার ভিড়, নিরাপত্তাকর্মীদের গর্জন—সব মিলিয়ে চিকিৎসা ব্যবস্থাকে এক প্রকার অচল করে তুলেছে। যেন একটি হাসপাতাল নয়, কোন যুদ্ধক্ষেত্রের অবস্থা। অথচ এ সময় দরকার ছিল শৃঙ্খলা, সমন্বয় এবং সর্বোচ্চ মানবিক সহানুভূতি।

দুর্ভাগ্যজনকভাবে, এই মানবিক সংকটের কেন্দ্রে রয়েছে ২১ জুলাইয়ের সেই হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা। মাইলস্টোন স্কুলে চলাকালীন ক্লাস, যেখানে শিশুরা খেলছিল, পড়ছিল, ঠিক তখনই বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ভেঙে পড়ে শিক্ষার্থীদের ভবনে। চোখের পলকে শিশুরা পরিণত হলো আগুনে ঝলসে যাওয়া দগ্ধ দেহে। ক্লাসরুম ছাই হয়ে গেল। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জন এবং আহত ১৬৫ জনেরও বেশি।এই বেদনাদায়ক ঘটনা শুধু পরিবারগুলোর নয়, সমগ্র জাতির এক গভীর ট্রমা। যারা প্রত্যক্ষ করেছে তারা তো বটেই, এমনকি টেলিভিশনে, সামাজিক মাধ্যমে যারা এই বিভীষিকা দেখছে, তারাও কমবেশি মানসিকভাবে বিপর্যস্ত। এই ঘটনায় শুধু ক্ষোভ আর শোকের মধ্যেই থেমে থাকলে চলবে না; প্রয়োজন দায়িত্বশীল ও টেকসই পদক্ষেপ।

প্রথমত, প্রশ্ন উঠছে—কীভাবে একটি বেসামরিক স্কুল ভবনের পাশে, যেখানে প্রতিদিন শতশত শিশু আসে-যায়, সেখানে প্রশিক্ষণ যুদ্ধবিমান চালানো হয়? সভ্য কোন দেশে বিমান ওঠানামার পথে স্কুল বা জনসমাগমপূর্ণ স্থাপনা তৈরি অনুমোদিত হয় না। তাহলে বাংলাদেশে কীভাবে এমন অনুমোদন মিলেছে? কে দিয়েছে? কার স্বার্থে?

দ্বিতীয়ত, দুর্ঘটনার পর যেভাবে ‘দলবল’ নিয়ে রাজনৈতিক নেতারা হাসপাতালে ছুটে গেছেন, পরিস্থিতিকে করেছেন আরও জটিল—তা অত্যন্ত দুঃখজনক। এটা যেন এক ধরনের ‘দেখানোর প্রতিযোগিতা’। অথচ এই সময় প্রয়োজন ছিল রোগীদের শান্ত পরিবেশ, দ্রুত চিকিৎসা ও কার্যকর ব্যবস্থাপনা। রাজনৈতিক শোক-সংহতির নামে হাসপাতালের দরজা-জানালায় ভিড় করে কার কী লাভ হয়? এটি কেবল স্বেচ্ছাসেবক ও চিকিৎসকদের কাজকে আরও কঠিন করে তোলে।তৃতীয়ত, এখন প্রয়োজন একটি সমন্বিত ট্রমা ব্যবস্থাপনা কর্মসূচি। ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর মানসিক পুনর্বাসন নিশ্চিত না হলে এ ক্ষত বহু বছর থেকে যাবে। শিশুদের মনে গেঁথে থাকা দুঃস্বপ্ন দূর করতে মনোবিজ্ঞানীদের দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন।সরকারের পক্ষ থেকে এখনই জাতির সামনে প্রতিশ্রুতি দিতে হবে—এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আর কখনও ঘটবে না।

  • যুদ্ধবিমান বা অন্য কোনও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ যেন স্কুল, হাসপাতাল বা জনবহুল এলাকায় না হয়।
  • জরুরি ভিত্তিতে বিকল্প প্রশিক্ষণ রানওয়ে নির্মাণের উদ্যোগ নিতে হবে।
  • দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ—প্রশাসনের সর্বস্তরে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। নিরাপত্তা ও মানবিকতা কখনোই দুর্নীতির কাছে মাথা নত করতে পারে না।এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—আমরা কতটা অনিরাপদ, কতটা অব্যবস্থাপনার মধ্যে বসবাস করছি। এই দুঃখ, এই কান্না, এই মৃত্যুর প্রতিধ্বনি যেন ভবিষ্যতের নিরাপত্তা সংস্কৃতির শুরু হয়—এই হোক জাতির অঙ্গীকার।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au