বিনোদন

ভক্তের দেওয়া ৭২ কোটি রুপির সম্পত্তি ফিরিয়ে দিলেন সঞ্জয় দত্ত

  • 9:44 pm - July 29, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার

বলিউডের জনপ্রিয় তারকা সঞ্জয় দত্ত সম্প্রতি একটি আবেগঘন ঘটনার কথা প্রকাশ করেছেন- ২০১৮ সালের দিকে এক মৃত্যু পথযাত্রী ভক্ত তার নামে প্রায় ৭২ কোটি রুপির সম্পত্তি রেখে গিয়েছিলেন। তবে সেই বিপুল সম্পত্তি নিজের কাছে না রেখে ভক্তের পরিবারকে ফিরিয়ে দিয়েছিলেন সঞ্জয় দত্ত।

সঞ্জয় দত্তের এই মানবিক ও দায়িত্বশীল আচরণে মুগ্ধ হয়েছে অনেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানান, ভক্ত নিশা পাটিল নামের ৬২ বছর বয়সী এক নারীর টার্মিনাল ইলনেস ধরা পড়ে। মৃত্যুর আগে তিনি ব্যাংকে নির্দেশ দেন যেন মৃত্যুর পর তার সব সম্পত্তি সঞ্জয় দত্তের নামে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিনেতাকে তার একমাত্র উত্তরাধিকারী করে গিয়েছিলেন নিশা। কিন্তু সঞ্জয় দত্ত এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে অবাক হলেও সম্পত্তি গ্রহণ না করে তা ফেরত দিয়ে দেন নিশার পরিবারের হাতে। সংক্ষেপে সঞ্জয় বলেন, আমি ওটা ফিরিয়ে দিয়েছি ওনার পরিবারের কাছেই।

২০১৮ সালে এই ঘটনা সংবাদমাধ্যমে আসতেই তা আলোচনার ঝড় তোলে। নিশা পাটিল ছিলেন সঞ্জয় দত্তের জীবনের উত্থান-পতনের একজন মুগ্ধ দর্শক। তার সংগ্রামের গল্প এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি দেখে অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন নিশা। এই ঘটনাটি আবারও প্রমাণ করে, ভক্তদের সম্পর্ক কতটা আবেগপূর্ণ ও গভীর হতে পারে বলিউড তারকাদের সঙ্গে।

প্রসঙ্গত, সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার—দুইই ছিল চড়াই-উতরাইয়ে ভরপুর। ‘ভাস্তব’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘খলনায়ক’, ‘সাজন’, ‘অগ্নিপথ’-এর মতো অসংখ্য সিনেমায় তিনি নিজের জাত চিনিয়েছেন। বর্তমানে সঞ্জয় দত্ত বড়পর্দায় ফিরছেন দুইটি আলোচিত সিনেমা নিয়ে—রাজনৈতিক অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর’, যেখানে তার সঙ্গে রয়েছেন রণবীর সিং, আর. মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। অন্যদিকে রয়েছে প্রভাস অভিনীত হরর-কমেডি ‘দ্য রাজা সাব’, যেখানে প্রভাস দ্বৈত চরিত্রে, সঙ্গে নিধি আগরওয়াল ও মালবিকা মোহনন। এই দুটি সিনেমা আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au