বিনোদন

রাজকুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • 11:30 pm - July 29, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার

২০১৭ সালের একটি চলচ্চিত্রের পোস্টারকে ঘিরে হিন্দু ধর্মের অবমাননার অভিযোগে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জলন্ধরের একটি আদালত। গ্রেফতার এড়াতে অভিনেতা দ্রুত আদালতে আত্মসমর্পণ করেন এবং পরে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (স্থানীয় সময়) জলন্ধর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন রাজকুমার রাও। এরপর বিচারক তার জামিন মঞ্জুর করেন। মামলাটি ধর্মীয় সংবেদনশীল হওয়ায় আদালত পরবর্তী শুনানিতে নতুন করে উভয় পক্ষের বক্তব্য শুনবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘বহেন হোগি তেরি’–র একটি পোস্টারে রাজকুমার রাওকে শিবের বেশে একটি মোটরসাইকেলে বসে থাকতে দেখা যায়। এই পোস্টার প্রকাশের পর স্থানীয় শিবসেনা ওই দৃশ্যকে হিন্দু ধর্মের প্রতি ‘অসম্মানজনক’ উল্লেখ করে তীব্র আপত্তি জানায়।

পরে শিবসেনার পক্ষ থেকে জলন্ধর আদালতে চলচ্চিত্রের পরিচালক নীতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, অভিনেত্রী শ্রুতি হাসান এবং রাজকুমার রাওয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার বিষয়ে এখন পর্যন্ত রাজকুমার রাওয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। মামলার পরবর্তী শুনানির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au