বিনোদন

যে কারণে স্বামীর ফোনে হাত দেন না ক্যাটরিনা

  • 6:33 pm - July 30, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

লিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালে প্রেমের সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। তিন বছর পেরিয়ে গেলেও এখনো তাদের সম্পর্কের মধ্যে নেই কোনো মনোমালিন্য বা বিচ্ছেদের গুঞ্জন। ব্যক্তিজীবনে যেমন, তেমনি কর্মজীবনেও একে অপরকে সহযোগিতা ও সম্মান দিয়ে চলেছেন তারা।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে ব্যক্তিগত সম্পর্ক ও বিশ্বাস নিয়ে মুখ খুলেছেন ক্যাটরিনা কাইফ। অভিনেতা আরবাজ খানের সঙ্গে আলাপচারিতায় ক্যাটরিনা জানান, পারস্পরিক শ্রদ্ধা ও ব্যক্তিগত পরিসর রক্ষা করাই তাদের দাম্পত্য সম্পর্কের মূলভিত্তি।

তিনি বলেন, ‘আমি কখনো বিনা অনুমতিতে কারো ফোনে হাত দিই না— এমনকি সেটা আমার স্বামীর হলেও না। যদি কোনো ছবি তোলার জন্য ফোন ব্যবহারও করতে হয়, তাহলেও আমি স্ক্রল করে তার অন্য ছবি দেখি না। আমি বিশ্বাস করি, প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত জায়গা থাকে, যেটা সম্মানের যোগ্য।’

এই বিশ্বাস আর সীমারেখার মধ্য দিয়েই টিকে আছে ভিকি-ক্যাটরিনার সম্পর্ক। ভিকি কৌশলও স্ত্রীকে যথেষ্ট গুরুত্ব দেন। নিজের অভিনয় বা কাজ নিয়ে ক্যাটরিনার মতামত নেন এবং সেই মতামতকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার প্রতিটি কাজ মনোযোগ দিয়ে দেখে। একজন দর্শকের দৃষ্টিকোণ থেকে গঠনমূলক ফিডব্যাক দেয়। আমি তার কাছে অভিনয় সংক্রান্ত নানা বিষয়ে পরামর্শ নিই। কারণ, সে একেবারেই নিরপেক্ষ অবস্থান থেকে রিভিউ করে।’

বলিউডের এই তারকা জুটির ব্যক্তিগত পরিসরকে সম্মান করার মনোভাব ও পারস্পরিক বোঝাপড়া নিঃসন্দেহে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে তাদের ভক্তদের কাছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au