লিড নিউজ

বাংলাদেশে শিগগিরই আসছে নির্বাচনের ঘোষণা

  • 11:15 pm - July 31, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জুলাই- বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে খুব শিগগিরই ঘোষণা আসবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় তো… জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যেই ঘোষণা শুনবেন।” তিনি আরও বলেন, “ভোট দিতে সবাই পারবেন। আমাদের কোনো উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ১৮ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি, সেই দুঃখ এবার ঘুচবে।”

২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা যায় মন্তব্য করে আসিফ নজরুল বলেন, “অনেক সাংবাদিক কাজ করছেন, ভয়াবহ তথ্য বেরিয়ে আসবে ওই নির্বাচন নিয়ে। ২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে, আমি দ্বিমত করি না।”
নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের ইচ্ছা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটি নির্বাচন দেওয়া। এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের বারবার বলেন।”

অপরদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে আমরা বুঝতে পারব, আমরা কোথায় যাচ্ছি। তবে যা-ই ঘটুক না কেন, নির্বাচনে দেরি হবে না। প্রধান উপদেষ্টা এ বিষয়ে দৃঢ় অবস্থানে আছেন।”
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “সরকারের জন্য সামনের কয়েকটি দিন কঠিন হতে পারে, কিন্তু দেশের নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকির মধ্যে নেই। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।”

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শফিকুল আলম। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের অধীনে এবারের নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ ও সহিংসতামুক্ত (‘জিরো ভায়োলেন্স’) হবে। কিছু রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব থাকলেও নির্বাচনে এর প্রভাব পড়বে না।”

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “সরকার একটি ঝুঁকিপূর্ণ অর্থনীতি থেকে দেশকে পুনরুদ্ধার করেছে। মুদ্রাস্ফীতি কমছে, রিজার্ভ বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল। পুলিশের মনোবলও ধীরে ধীরে বাড়ছে।”
বৈদেশিক সম্পর্ক প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “পূর্ববর্তী সরকার তাদের পররাষ্ট্রনীতি বিদেশিদের কাছে বন্ধক দিয়েছিল। বর্তমান সরকার ভারতসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে।”

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি দাবি করেন, “সরকারের সময় সাংবাদিকরা অবাধে কাজ করতে পারছেন। সমালোচনা করে সাংবাদিকতা করতেও কাউকে বাধা দেওয়া হচ্ছে না। যদি কেউ সমস্যায় পড়েন, তিনি আমাকে জানাতে পারেন।”
তবে গণমাধ্যমের স্বচ্ছতা নিয়ে তিনি বলেন, “যেসব গণমাধ্যম কর্মীদের বেতন দিতে পারে না, সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ এসব প্রতিষ্ঠানই বেশি ভুল ও অপতথ্য ছড়ায়।”

চাঁদাবাজি ও রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা নিয়ে শফিকুল আলম বলেন, “চাঁদাবাজির বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রমাণ পেলে যেকোনো ব্যক্তির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও রাজনৈতিক দলগুলোর তহবিল সংগ্রহে স্বচ্ছতা না থাকা অত্যন্ত দুঃখজনক।”

এই শাখার আরও খবর

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au