সর্বশেষ

টি টোয়েন্টি ক্রিকেটে উগান্ডার বিশ্ব রেকর্ড

  • 5:40 am - August 03, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
টানা ১৭ জয় উগান্ডার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ আগস্ট-আন্তর্জাতিক টি-২০তে টানা জয়ের বিশ্ব রেকর্ড গড়লো উগান্ডা। গত বছরের অক্টোবর থেকে টানা ১৭টি ম্যাচ জিতেছে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে উগান্ডার ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। ২৭ বছর আগে ১৯৯৮ সালে তারা আইসিসির সহযোগী সদস্যের স্ট্যাটাস পেয়েছিলো।

প্রায় ২১ বছর পর ২০১৯ সালে তারা প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে। নিজেদের আন্তর্জাতিক অভিষেক ম্যাচে বোতসোয়ানাকে ৫২ রানের ব্যবধানে হারায় তারা। এরপর থেকে সংস্করণটিতে দ্রুত উন্নতি করতে থাকে তারা।

২০২৩ সালের নভেম্বরে আফ্রিকা অঞ্চলের টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে আইসিসির পূর্ণ সদস্য জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখায় তারা। এরপর সবশেষ টি-২০ বিশ্বকাপে জায়গা করে ক্রিকেট বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠে তারা। বড় দলগুলোর বিপক্ষে জয় না পেলেও সেখানে তাদের প্রাপ্তি ছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়।

বিশ্বকাপের পর নিজেদের আরও একধাপ এগিয়ে নিয়ে যায় উগান্ডা। ২০২৪ সালের অক্টোবরে শুরু হয় তাদের অপরাজেয় যাত্রা। একে একে আন্তর্জাতিক টি২০ তে টানা ১৭ জয় তুলে গড়ে বিশ্ব রেকর্ড। এই সময়ের মধ্যে তারা বাহরাইন, বোতসোয়ানা, রুয়ান্ডা, নাইজেরিয়া, সিঙ্গাপুর, ইতালি, হংকং, তানজানিয়া, কেনিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিপক্ষকেও দুবার হারিয়েছে তারা।

এর আগেও টানা ১১ জয় পেয়েছিল উগান্ডা। সব মিলিয়ে ১১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে তারা জিতেছে ৮৭ ম্যাচেই। হেরেছে মাত্র ২৩টি। রেকর্ডটি অবশ্য উগান্ডা গড়েছে সপ্তাহখানেক আগেই।

পার্ল অব আফ্রিকা টুর্নামেন্টে গত ২৫ জুলাই কেনিয়াকে ৬ উইকেটে ব্যবধানে হারিয়ে টানা ১৬তম জয় তুলে নেয় তারা। তাতে পেছনে ফেলে টানা ১৫ জয় তুলে নেয়া স্পেনকে। আর গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতে হারিয়ে রেকর্ডটি আরেকটু সমৃদ্ধ করে উগান্ডা।

অবশ্য এ রেকর্ড ভাঙার সুযোগ এখনো আছে স্পেনের। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে টানা ১৫ ম্যাচ জিতেছে স্পেন। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টানা ১২ জয়ের রেকর্ড আফগানিস্তান ও ভারতের দখলে।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au