সর্বশেষ

এক ওভারে ৪৫ রান আফগানিস্তান ব্যাটারের

  • 5:36 am - August 04, 2025
  • পঠিত হয়েছে:২১৫ বার
আফগান ব্যাটার উসমান খানের ইতিহাস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ আগস্ট-ক্রিকেটের বাইবেল যেন নতুন করে লিখলেন আফগান ব্যাটার উসমান গনি। এক ওভারে ৪৫ রান তুলে অনন্য এক রেকর্ডের জন্ম দিয়েছেন এই ওপেনার। আধুনিক ক্রিকেটে যেখানে রান বন্যার মতো বইছে, সেখানে এমন একক ঝড়ে সবার নজর কাড়লেন তিনি।

লন্ডনে অনুষ্ঠিত ‘ইসিএস টি-টেন ইংল্যান্ড’ টুর্নামেন্টের এক ম্যাচে উসমান গনির ব্যাটে যেন আগুন লেগে গিয়েছিল। লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমে গিল্ডফোর্ডের বোলার উইল আর্নিকে এক ওভারে হাঁকিয়ে দিলেন রেকর্ড পরিমাণ রান, ৪৫! এর মধ্যে ৪২ রান ব্যাট থেকে, বাকি ৩ রান অতিরিক্ত (নো বল ও ওয়াইড)। এমন কীর্তি আগে আর কোনো পেশাদার ক্রিকেট ম্যাচে দেখা যায়নি।

ওভারের বলগুলোর পরিসংখ্যান ছিল এমন: ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪। সব মিলিয়ে ৯টি বল, ৪৫ রান।

ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে খরুচে ওভারের তালিকায় এটি এখন এক নম্বরে।

এই ম্যাচে উসমান গনি ছিলেন দুর্দান্ত ছন্দে। পুরো ইনিংসে মাত্র ৪৩ বলে ১৫৩ রান তুলে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১৭টি ছক্কা ও ১১টি চার, আর স্ট্রাইক রেট ছিল ৩৫৫.৮১—যা যে কোনো ব্যাটারের স্বপ্ন!

তার ওপেনিং সঙ্গী ইসমাইল বাহরামিও ছন্দে ছিলেন, ১৯ বলে করেন ঝড়ো ৬১ রান। এই জুটির হাত ধরে লন্ডন কাউন্টি মাত্র ১০ ওভারে তোলে ২২৬ রান। যা টি-১০ ফরম্যাটে বিরল এক স্কোর।

এই পাহাড়সম রান তাড়া করতে নেমে গিল্ডফোর্ডের ইনিংস শেষ হয় মাত্র ১৫৫ রানে। কেউই অর্ধশতক ছুঁতে পারেননি। ম্যাচের ফল, ৭১ রানে লন্ডনের জয়।

একসময় আফগান জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন উসমান গনি। ২০১৪ সালে অভিষেকের পর তিনি খেলেছেন ১৭টি ওয়ানডে এবং ৩৫টি টি-টোয়েন্টি। কিন্তু ২০২৩ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেন। তার ভাষায়, তিনি ফিরবেন তখনই যখন বোর্ডে থাকবে “স্বচ্ছ ম্যানেজমেন্ট ও সৎ নির্বাচনী পদ্ধতি।

এই শাখার আরও খবর

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au