সর্বশেষ

ওভাল টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান, ভারতের দরকার ৪ উইকেট

  • 5:47 am - August 04, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
জমে উঠেছে ওভাল টেস্ট। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ আগস্ট-চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান করে ইংল্যান্ডের দুটি জয়ের দুটিতেই প্রতিপক্ষ ভারত। ২০২২ সালে বার্মিংহ্যামে ৩৭৮ রান তাড়া করে ৭ উইকেটে এবং চলমান সিরিজে হেডিংলিতে ৩৭১ রান তাড়া করে ৫ উইকেটে ইংল্যান্ডের জয়ের রেকর্ড ভারতের বিপক্ষে। চতুর্থ ইনিংসের চ্যালেঞ্জে ৩৭৪ রান তাড়া করে ওভাল টেস্ট জয়ের দ্বারপ্রান্তে এখন ইংল্যান্ড।

চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৩৩৯/৬। জয় থেকে ৩৫ রান দূরে ইংল্যান্ড। এই টেস্ট জিতলে ৩-১ এ সিরিজ জয়ের উৎসব করবে ইংল্যান্ড। অন্যদিকে ৪ উইকেট ফেলে দিলে সমতায় সিরিজ শেষ করবে ভারত।

চতুর্থ ইনিংসে ৩৭৪ রানের চ্যালেঞ্জে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫০/১। সেখান থেকে ৪র্থ দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ১১৪ রানে ম্যাচটি জমিয়ে তুলেছে ইংল্যান্ড। দিনের দ্বিতীয় সেশনে হ্যারি ব্রুকের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে ১৫৩ রান যোগ করলে জয়ের সুবাস পায় ইংল্যান্ড। চতুর্থ দিনেই উৎসব করতে পারতো ইংল্যান্ড। তবে টি-ব্রেকের ১০.২ ওভার পর বেরসিক বৃষ্টি আক্রান্ত কারণে ৫ম দিনে শেষ রোমাঞ্চের অপেক্ষায় টেস্টটি।

এই সিরিজ থেকে একটার পর একটা মাইলস্টোনে অন্য উচ্চতায় নিজেকে উঠিয়ে এনেছেন ইংলিশ মিডল অর্ডার জো রুট। এই সিরিজের প্রথম ২টি টেস্টে সেঞ্চুরিহীন কাটানো রুট লর্ডসে ফিরে পেয়েছেন ছন্দ। ওই টেস্টে ১০৪, ম্যানচেষ্টার টেস্টে ১৫০-এর পর ওভালে ১০৫। টানা তিন টেস্টে সেঞ্চুরিতে টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরির সংখ্যা উন্নীত করেছেন রুট ৩৯-এ। ভারতের বিপক্ষে দুর্বার রুটের সেঞ্চুরি সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৫ টেস্টে ১৩টি!

এই সেঞ্চুরিতে শ্রীলঙ্কান লিজেন্ডারি কুমার সাঙ্গাকারার সেঞ্চুরি সংখ্যাকে (৩৮টি) টপকে গেছেন রুট। সেঞ্চুরির সংখ্যায় জো রুটের উপর উপরে এখন শচীন (৫১টি), ক্যালিস (৪৫টি), পন্টিং (৪১টি)।

রুট ছিলেন বলেই ভরসা ইংল্যান্ডের। চতুর্থ ইনিংসের মনস্তাত্বিক চাপে পড়তে হয়নি ইংল্যান্ডকে। হ্যারি ব্রুক বাজবল ক্রিকেট দর্শনে টেস্টকে বানিয়েছেন ওয়ানডে। মাত্র ৯১ বলে ১২ চার ২ ছক্কায় টেস্ট ক্যারিয়ারে ১০ম এবং ভারতের বিপক্ষে ২য় সেঞ্চুরি উদযাপনের পর আকাশদ্বীপের বলে মিড অফে দিয়েছেন ক্যাচ (৯৮ বলে ১৪ চার, ২ ছক্কায় ১১১) হ্যারি ব্রুক। তবে আউট হওয়ার আগে ৪র্থ উইকেট জুটিতে রুটকে সঙ্গে নিয়ে যোগ করেছে ১৯৫ রান। এই পার্টনারশিপই মূলত ভারতকে ফেলেছে হতাশার সাগরে। রুটের ৩৯তম সেঞ্চুরির ইনিংসটি থেমেছে ১০৫ রানে। ১৫২ বলের যে ইনিংসে মেরেছেন ১২টি চার। প্রসিধ কৃঞ্চার বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন রুট।

ভারত বোলারদের মধ্যে দুই পেসার সিরাজ (২/৯৫)-প্রসিধ কৃঞ্চা (৩/১০৯) ছিলেন সফল।

এই শাখার আরও খবর

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au