সর্বশেষ

টেবিল টেনিস খেলোয়াড়রা পেলো বিদেশি কোচ

  • 6:08 am - August 04, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
দুই মাসের জন্য থাই কোচের অধিনে টেবিল টেনিস খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ আগস্ট-আসছে এশিয়ান ইয়ুথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও এসএ গেমস সামনে রেখে আটঁঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। এই তিন প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্যে থাইল্যান্ডের কোচ প্যাটারাথোর্ন পাসারার হাতে দায়িত্ব দিচ্ছে তারা।

অক্টোবরে বাহরাইনে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারাটি গেমস ও জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস সামনে রেখে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে থাইল্যান্ড থেকে এই কোচকে আনা হচ্ছে।

তার সঙ্গে অবশ্য চুক্তি দীর্ঘমেয়াদে নয়। আপাতত দুই মাসের জন্য। পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানোর ভাবনা আছে ফেডারেশনের।

২৫ বছর বয়সী এই কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার লম্বা নয়। ২০২২ সালের এপ্রিলে সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে থাইল্যান্ড পুরুষ দলের হয়ে সোনা জিতেছিলেন তিনি। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপেও পান সাফল্য।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ জানিয়েছেন, এই কোচের পাশাপাশি বিদেশি সহকারী কোচ ও প্র্যাকটিস পার্টনার আনার পরিকল্পনাও আছে তাদের।

এ মুহূর্তে আমাদের ক্যাপে অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের ৮ জনের একটি দল রয়েছে। এছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন ক্যাম্পে রয়েছে। আগামী ৮ আগস্ট বাছাইয়ের মাধ্যমে সিনিয়র দলের সদস্য সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হবে।

থাই কোচের কাছে সম্ভাবনায় কিছু খেলোয়াড়দের আগে দেওয়া হবে। আমাদের স্থানীয় কোচদের অধীনে বাকিরা প্রশিক্ষণ নেবেন। খেলোয়াড়দের জন্য বিদেশি সহকারী কোচ ও প্র্যাকটিস পার্টনার আনার ভাবনাও আছে আমাদের।

এই শাখার আরও খবর

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au