সর্বশেষ

ক্রিকেট মাঠেই সঞ্চালিকাকে বিয়ের অফার দিলেন লিজেন্ডস লিগের মালিক

  • 4:17 pm - August 04, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার
মাঠেই বিয়ের প্রস্তাব। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ আগস্ট-লেজেন্ডস লিগের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ঝড় তুলেছেন এবি ডি’ভিলিয়ার্স। ৬০ বলে অপরাজিত ১২০ রানে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান তিনি। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না কেবল ক্রিকেট, বরং লিগের মালিক হর্ষিত তোমার ও সঞ্চালিকা কারিশমা কোটাকের মজার কথোপকথনও।

ম্যাচ-পরবর্তী লাইভ সঞ্চালনায় কারিশমা হর্ষিতকে প্রশ্ন করেন,
আজ আপনি কীভাবে উদযাপন করবেন? জবাবে হর্ষিত হাস্যরসে বলেন, সব শেষ হয়ে গেলে হয়তো আপনাকেই বিয়ের প্রস্তাব দেব।

অপ্রত্যাশিত জবাবে অবাক হয়ে যান কারিশমা। মুহূর্তেই বলে ওঠেন, ওহ মাই গড! তবে দ্রুতই নিজেকে সামলে সঞ্চালনার কাজ চালিয়ে যান। নেটিজেনদের কৌতূহল- প্রস্তাব কি সত্যিই দেওয়া হয়েছিল, আর কারিশমার উত্তর কী?

এ নিয়ে এখনো স্পষ্ট কোনো উত্তর না মিললেও হর্ষিত ইনস্টাগ্রামে কারিশমার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে রয়েছে একটি ভালোবাসার ইমোজি। মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রশ্ন- প্রস্তাবে কি হ্যা বললেন কারিশমা?

উল্লেখ্য, গায়ক ও র‍্যাপার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন হর্ষিত তোমার। ৩০টিরও বেশি গান গাওয়ার পাশাপাশি তিনি ব্যবসায়ী এবং বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের আয়োজনে সক্রিয়। সেই সূত্রেই শুরু করেন বিশ্ব লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ।

অন্যদিকে কারিশমা কোটাক দীর্ঘদিন ধরে সঞ্চালনার সঙ্গে যুক্ত। ব্রিটিশ নাগরিক এই উপস্থাপক আইপিএলেও কাজ করেছেন। পাশাপাশি ছোট পর্দা ও সিনেমায়ও অভিনয় করেছেন।

ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে তোলে ১৯৫ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই রান তোলায় ঝড় তোলে। ডি’ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ১৯ বল বাকি থাকতেই হেলায় জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

এই শাখার আরও খবর

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au