সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান

  • 5:01 pm - August 04, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ক্যারিবিয়দের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় পাকিস্তানের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ আগস্ট-২৪ ঘণ্টাও টিকল না ক্যারিবিয়ানদের সুখ। ফ্লোরিডার লড়ারহিলে আগের দিন ভাঙে টানা ৯ হারের বৃত্ত। এক ম্যাচ পরেই আবার হার। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ১৩ রানে হেরেছে স্বাগতিকরা। তাতেই তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজের করেছে সালমান আলী আগার দল।

লডারহিলে রোববার জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশাও তৈরি হয়েছিল। তবে এবার পারেনি। পাকিস্তানের দেওয়া ১৮৯ রানের জবাবে ১৭৬ রানে থামে ক্যারিবিয়ানরা।

সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তান বড় পুঁজি জোগাড় করেছে দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের দুর্দান্ত ব্যাটিংয়ে। ওপেনিংয়ে ১৩৮ রানের জুটিতে ৫৩ বলে ৭৪ রান করে ফারহান। আইয়ুব ফেরেন ৪৯ বলে ৬৬ রান করে। শেষদিকে খুশদিল শাহ ১১ ও ফাহিম আশরাফ ১০ রানে অপরাজিত থাকেন।

বড় রানের লক্ষ্যে উইন্ডিজের হয়ে ৬০ রান করেন অ্যালিক অ্যাথানেজে। শেরফান রাদারফোর্ড ৩৫ বলে ৫১, ওপেনার জুয়েল অ্যান্ড্রু ১৫ বলে ২৪ রান করেন। বাকিদের কেউ রানের দেখা না পেলে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

বাংলাদেশের কাছে সিরিজ হেরে যাওয়া পাকিস্তান ক্যারিবিয় দ্বীপে প্রথম ম্যাচ জেতে ১৪ রানে। দ্বিতীয়টিতে হারে ২ উইকেটে। সবশেষটিতে আসে ১৩ রানের জয়। সিরিজ নির্ধারণী ম্যাচে ৫৩ বলে ৭৪ রান করে সেরা হন ফারহান। সিরিজসেরার হয়েছেন মোহাম্মদ নওয়াজ। ৮ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। ১০ ও ১২ আগস্ট একই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

এই শাখার আরও খবর

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au