সর্বশেষ

ডাকসুর ভোটার তালিকায় ক্রিকেটার তানজিম সাকিবের নাম

  • 7:21 am - August 05, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
ডাবসুর ভোটার হলেন তানজিম সাকিব

মেলবোর্ন ৫ আগস্ট-ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্রস্তাবিত ভোটার তালিকায় নাম রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিবের।

তানজিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। এছাড়াও তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের আনাবাসিক ছাত্র।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে হল প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এতে তাকে ভোটার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। মুহসীন হলেরই এক শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান মজা করে ফেসবুক পোস্টে করেছেন, হলের ছোট ভাইকে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে দাঁড় করাব ভাবছি। কী বলেন? ভোট দেবেন তো?

ঢাবি আরেক শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয় লিখেছেন, ডাকসুর ভবিষ্যৎ ক্রীড়া সম্পাদক তানজিম হাসান সাকিব। ডাকসুর প্রার্থী হওয়ার প্রথম শর্ত ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করায় তাকে অভিনন্দন।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au