সর্বশেষ

নেইমার ঝলকে সান্তোসের জয়

  • 5:42 pm - August 05, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
ব্রাজিলের ক্লাব ফুটবলে নেইমার ঝলক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ আগস্ট-ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ডি সিলভা এক নামেই পরিচিত। শৈল্পিক ফুটবলে মন জয় করেছেন লাখো-কোটি ভক্তের। একইভাবে তার চুলের স্টাইল দিয়েও থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আল হিলাল ছেড়ে সান্তোসে পাড়ি জমানোর পর নিজের চুলে বেশ পরিবর্তন এনেছেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে বদলায়নি নেইমারের পায়ের জাদু।

ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকালে মুখোমুখি হয়েছিল নেইমারের ক্লাব সান্তোস ও জুভেন্টুড। এই ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে জিতিয়েছেন নেইমার। ফলে আবারও আলোচনায় এসেছেন তিনি।

জুভেন্টুডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে সান্তোস। ৩৭তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় তারা। তার তিন মিনিট পরই আলভারো ব্যারিয়ালের গোলে দুই গোলের লিড পায় সান্তোস। যদিও প্রথম হাফেই এক গোল শোধ দেয় জুভেন্টুড।

দ্বিতীয় হাফে বেশকিছু সময় এই এক গোলের ব্যবধানেই এগিয়ে থাকে সান্তোস। ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার।শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।

এদিকে লিগে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তোস। শেষ তিন ম্যাচে দুই হারের বিপরীতে আছে একটি ড্র। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে সান্তোস।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au