সর্বশেষ

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করায় শাস্তি পেলেন টিম ডেভিড

  • 9:35 am - August 06, 2025
  • পঠিত হয়েছে:১৯৬ বার
শাস্তি পেলেন টিম ডেভিড। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ আগস্ট-ক্রিকেট মাঠে আবেগের বহিঃপ্রকাশ যেন এক পরিচিত চিত্র। তবে সেই আবেগ যদি নিয়মের সীমা অতিক্রম করে, তাহলে শাস্তি অনিবার্য। এবার এমনই এক ঘটনার জেরে শাস্তির মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ার হার্ড-হিটার ব্যাটসম্যান টিম ডেভিড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করেন ডেভিড। ঘটনাটি ঘটে সেন্ট কিটসে, যেখানে অস্ট্রেলিয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করছিল। ম্যাচের পঞ্চম ওভারে ক্যারিবীয় বোলার আলজারি জোসেফের একটি বল লেগ সাইড দিয়ে বাইরে গেলে ডেভিড ইঙ্গিত করেন যে সেটি ‘ওয়াইড’ হওয়া উচিত ছিল। দুই হাত প্রসারিত করে আম্পায়ারকে ইশারায় অনৈক্যমত প্রকাশ করেন তিনি। যা আইসিসি’র কোড অব কন্ডাক্ট তথা আচরণবিধির পরিপন্থী।

আইসিসি তার বিবৃতিতে জানিয়েছে, টিম ডেভিডকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এই শাস্তি এসেছে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, যেখানে আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ দেখানোকে লেভেল-১ অপরাধ হিসেবে ধরা হয়।

ঘটনাক্রমে মাঠে দায়িত্বে ছিলেন আম্পায়ার লেসলি রাইফার ও জাহিদ বাসারাথ। টিভি আম্পায়ার হিসেবে ছিলেন ডেইটন বাটলার এবং রিজার্ভ হিসেবে গ্রেগরি ব্র্যাথওয়েট।

উল্লেখ্য, সিরিজজুড়ে অস্ট্রেলিয়া দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে আটটি ম্যাচে পূর্ণ জয় পায় দলটি। অভিযুক্ত ম্যাচেও ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড, ১২ বলে ১টি চার ও ৪টি ছক্কার মাধ্যমে। ম্যাচে অজি পেসার বেন ডাওয়ারশুইস ৪ ওভারে ৩ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au