সর্বশেষ

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে থেকে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দল

  • 3:03 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
উড়ন্ত বাংলার জয়ীতাদের আরো এক অর্জনের অপেক্ষা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ আগস্ট-এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। লাওসে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার।

এই ম্যাচে জয় নয়, এমনকি ড্র করলেই প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে ইতিহাস গড়বে লাল-সবুজের তরুণীরা। তবে হারলেও আশা শেষ হয়ে যাবে না।

অন্য গ্রুপগুলোর রানার্সআপদের মধ্যে অন্যতম সেরা হলে এখনো সুযোগ থাকবে মূলপর্বে ওঠার। তবু পিটার বাটলারের শিষ্যদের লক্ষ্য স্পষ্ট—পয়েন্ট নিয়ে সরাসরি ভাগ্য নিশ্চিত করা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নারী ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা চোখে পড়ার মতো। গত মাসে মিয়ানমারে সিনিয়র নারী দলের ঐতিহাসিক জয় এখনো টাটকা স্মৃতিতে।

শক্তিশালী স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছিল তারা। এবার অনূর্ধ্ব-২০ দলও চাইছে সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে।
তবে প্রতিপক্ষ যখন দক্ষিণ কোরিয়া, লড়াইটা যে সহজ হবে না তা ভালো করেই জানেন প্রধান কোচ বাটলার। তার মতে, এএফসির মঞ্চ সাফ টুর্নামেন্টের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফলাফল যাই হোক, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি হবে তরুণীদের জন্য বড় এক শেখার সুযোগ।

ম্যাচের আগের দিন শনিবার বাটলার খেলোয়াড়দের চাপমুক্ত রাখতে মাঠের অনুশীলন না করিয়ে রাখেন রিকভারি সেশন। খেলোয়াড়রা অংশ নেন হালকা স্ট্রেচিং, জিম ও পুল সেশনে। যারা এখনো ম্যাচ টাইম পাননি, তাদের জন্য ছিল আলাদা প্রশিক্ষণ। শেষে দলীয় বৈঠকে শেষ মুহূর্তের নির্দেশনা দেন কোচ।

সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা জানিয়েছেন, খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত এবং আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘দুটি ম্যাচেই আমরা ভালো খেলেছি। দক্ষিণ কোরিয়া শক্তিশালী হলেও আমরা আশাবাদী যে ভালো কিছু করতে পারব। দেশবাসীর দোয়া ও সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি।

গ্রুপে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারিয়েছে ৩-১ গোলে, দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে। এই ধারাবাহিকতা বজায় থাকলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষের ম্যাচটি শুধু আরেকটি জয় নয়—বরং দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়ে উঠতে পারে।

এই শাখার আরও খবর

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au