সর্বশেষ

জিম্বাবুয়েকে হারিয়ে টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড

  • 3:15 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার
জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় কিইউদের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ আগস্ট-প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়টা এসেছিল ১৯৩৮ সালে। ইংল‌্যান্ড দ‌্য ওভালে ইনিংস এবং ৫৭৯ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। ৮৭ বছর ধরে এই রেকর্ড অক্ষত। সেই রেকর্ড কেউ ভাঙতে না পারলে এবার স্মরণীয় কিছু করে রাখল নিউজিল‌্যান্ড।

জিম্বাবুয়েকে ইনিংস এবং ৩৫৯ রানে হারিয়েছে নিউজিল‌্যান্ড। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয়ের রেকর্ড। ১ রানের জন‌্য তারা তাসমান পাড়ের আরেক দেশ অস্ট্রেলিয়াকে ছুঁতে পারেনি। অস্ট্রেলিয়া ২০০২ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস এবং ৩৬০ রানে হারিয়েছিল।

প্রথম ইনিংসে ১২৫ রান করা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১১৭ রানে। নিউজিল‌্যান্ড এক ইনিংস ব‌্যাটিং করে তুলেছে ৩ উইকেটে ৬০১ রান। বুলাওয়েতে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ইনিংসে ধস নামান পেসার জ‌্যাকারি ফোকস। অভিষিক্ত এই পেসার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। ম‌্যাচে ৭৫ রানে ৯ উইকেট নিয়ে নিজের অভিষেক দারুণভাবে রাঙিয়েছেন তিনি। একই সঙ্গে টেস্ট অভিষেকে নিউজিল‌্যান্ডের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। ভেঙেছেন উইল কো’র ৯৩ রানে ৯ উইকেটের রেকর্ড।

এছাড়া নিউজিল‌্যান্ডের এটি টেস্টে সবচেয়ে বড় জয়। এর আগে ২০২১ সালে তারা জিম্বাবুয়েকে ৩০ রানে হারিয়েছিল নেপিয়ারে।

জিম্বাবুয়ের ব‌্যাটসম‌্যানদের আসা-যাওয়ার মিছিলে কেবল লড়াই করেন নিক ওয়েলচ। ৭১ বলে ৪৭ রান করেন তিনি। বাকিদের সম্মিলিত রান ৫৪। ওয়েলচ ছাড়া দুই অঙ্কে যেতে পারেন আর কেবল অধিনায়ক ক্রেইগ আরভাইন (১৭)।

ফোকসের ৫ উইকেট বাদে ২টি করে উইকেট নেন ডাফি ও হেনরি। সিরিজে ১৬ উইকেট নিয়ে হেনরি সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। ম‌্যাচ সেরা হয়েছেন ডেভন কনওয়ে। ১৫৩ রান করেন বাঁহাতি ওপেনার।

এই শাখার আরও খবর

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au