সর্বশেষ

এনসিএলে ফিরছে ময়মনসিংহ বিভাগ, থাকছে না ঢাকা মেট্রো

  • 4:58 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৮৪ বার
ময়মনসিংহ ফিরছে এনসিএল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ আগস্ট-প্রতিবারই দেশের ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরুর আগে একটি প্রশ্ন ছিল অবধারিত, ময়মনসিংহ বিভাগকে জাতীয় ক্রিকেট লিগে তবে দেখা যাবে? প্রতিবারই জানানো হতো নানারকম প্রক্রিয়া আর অনিশ্চয়তার কথা। এবার সেই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর মিলেছে। ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে।

সামনের জাতীয় ক্রিকেট লিগেই খেলবে ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট দল। বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ১০ বছর পর শেষ পর্যন্ত জাতীয় লিগে দেখা যাবে এই বিভাগের প্রতিনিধি।

বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এই সুখবর দেন ময়মনসিংহ ক্রিকেটের জন্য।

এতদিন ঢাকা থেকে দুটি দলের অংশগ্রহণ ছিল জাতীয় লিগে। ঢাকা বিভাগীয় দল থেকে যাবে আগের মতোই। তবে ময়মনসিংহকে জায়গা করে দিতে বিলুপ্ত হয়ে যাবে ঢাকা মেট্রো।

আগামী মাসের জাতীয় লিগ টি-টোয়েন্টিতে অবশ্য ময়মনসিংহ থাকছে না। এই টুর্নামেন্টের নানা কিছু আগেই চূড়ান্ত হয়ে গেছে বলে এখানে ঢাকা মেট্রোই খেলবে। তবে এরপর জাতীয় লিগে বড় দৈর্ঘ্যের সংস্করণের আসর থেকে শুরু করে বিভাগীয় সব টুর্নামেন্টেই থাকবে ময়মনসিংহের অনুপস্থিতি।

ঢাকা মেট্রো দল বাদ করে দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।

২০১১ সালে যখন রংপুর বিভাগীয় দল এলো এবং টুর্নামেন্টের দলসংখ্যা ৬টি থেকে ৭টি করা হলো, তখন ঢাকা মেট্রো দলকেও আনা হলো, যাতে আটটি দল হয়। এটা বিসিবি সভার কার্যবিবরণীতেই আছে। এবার ময়মনসিংহকে আনলে দল ৯টি হয়ে যাচ্ছে। আগের সেই একই কারণে সমান সংখ্যক দল রাখতে একটি দল কমানো হচ্ছে।

পাশ থেকে বিসিবি পরিচালক মিঠু যোগ করেন, সূচির সুবিধার্থে আমাদের জোড় সংখ্যক দল প্রয়োজন। এজন্য আটটি দলই রাখা হয়েছে।

টুর্নামেন্টের মান ধরে রাখার ব্যাপারটিও তুলে ধরলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল।

কোয়ালিটির ব্যাপারটিও এখানে উল্লেখযোগ্য। আমরা চাইলেই ১০-১২টি দলও করতে পারি। কিন্তু মান ধরে রাখতে চাই। আমরা অনেক সময়ই শুনেছি, অনেকে প্রস্তাব দিয়েছে, আট দল না নিয়ে ছয় দল নিয়ে টুর্নামেন্ট হোক, তাহলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কোনোদিন ছয় দলও হতে পারে, আপাতত আট দলই রাখছি আমরা।

এই শাখার আরও খবর

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au