সর্বশেষ

বিপিএলের দুর্নীতি দমনে কাজ করবে আইসিসি

  • 1:23 pm - August 10, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
বিপিএল এর লোগো ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ আগস্ট-বিপিএলের দুর্নীতি দমনে আইসিসির সহায়তা নিচ্ছে বিসিবি। এছাড়াও বিসিবির দুর্নীতি দমন কর্তাদের প্রশিক্ষণ দেবেন আইসিসি ইন্টেগ্রিটি।

বিপিএলের দুর্নীতির অভিযোগের পাহাড় দেখে বিব্রত বিসিবি এবার কাজ করবে আইসিসির সঙ্গে। বিপিএলের আগামী আসরের জন্য আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশের বোর্ড। এছাড়াও বিসিবির দুর্নীতি দমন কর্তাদের আরও কার্যকর করে তুলতে ও সক্ষমতা বাড়াতে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইসিসি ইন্টেগ্রিটি ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে।

বিপিএলে প্রতি আসর চলার সময় ও টুর্নামেন্ট শেষে মাঠের ভেতরে-বাইরে দুর্নীতির অনেক অভিযোগ শোনা যায়। গত আসর শেষেও এমন অসংখ্য অভিযোগ উঠেছে। কিন্তু সেসবের প্রায় কিছুই প্রমাণের আলোয় আনা যায়নি। আনুষ্ঠানিকভাবে তাই দুর্নীতির ব্যাপার এই টুর্নামেন্টে না থাকলেও প্রশ্ন আর সংশয় আছে সবসময়ই। বিশেষ করে, বিসিবির দুর্নীতি দমন বিভাগের সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে বারবারই।

সামনের বিপিএলে তাই শুধু নিজেদের দুর্নীতি দমন বিভাগের দায়িত্বেই সন্তুষ্ট থাকছে না বিসিবি। বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে পরিচালক ইফতেখার রহমান জানান, এসব সামলানোর জন্য বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে নিয়োগ দেওয়ার ব্যাপারটি চূড়ান্ত হয়েছে।

আপনারা জেনে খুশি হবেন যে, সামনের বিপিএলে আইসিসি দুর্নীতি দমন ইউনিটের সঙ্গে কাজ করবে। এটা অনুমোদন করা হয়েছে। আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটকে নিয়োগ দেওয়া হয়েছে, পরের বিপিএলে দুর্নীতি দমন ইউনিট তারা পরিচালনা করবে।

তবে প্রতিবারই আইসিসি দুয়ারে কড়া নাড়তে চায় না বিসিবি। নিজেদের দুর্নীতি দমন বিভাগকে আরও ক্ষুরধার করে তুলতে আনা হচ্ছে অ্যালেক্স মার্শালের মতো অভিজ্ঞ একজনকে।

আমাদের যে দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) আছে, সেই ইউনিটকে আরও উন্নত করার জন্য আমরা আইসিসি ইন্টেগ্রিটি ইউনিটের সাবেক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি, আমাদের এই ইউনিটকে আরও সমৃদ্ধ করা উচিত। বিপিএল বলুন বা অন্যান্য ঘরোয়া ক্রিকেট…আমাদের সভাপতি মহোদয়, ফাহিম ভাই (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান), সবারই পরামর্শ যে, এই ইউনিটকে আরও উন্নত করা উচিত। সেটির জন্য আমরা অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৬৪ বছর বয়সী মার্শাল দীর্ঘদিন কাজ করেছেন যুক্তরাজ্য পুলিশের কর্মকর্তা হিসেবে। ২০১৭ সালে তিনি আইসিসি ইন্টেগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব। আইসিসির দুর্নীতি দমন বিভাগ ছাড়াও নিরাপত্তা ও অ্যান্টি-ডোপিং বিভাগ এই ইন্টেগ্রিটি বিভাগের আওতাধীন। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য গত নভেম্বরে তিনি এই দায়িত্ব থেকে অবসর নেন।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au