সর্বশেষ

বিপিএলের বকেয়া অর্থ তুলতে আইনের আশ্রয় নিচ্ছে বিসিবি

  • 9:29 pm - August 10, 2025
  • পঠিত হয়েছে:২০৬ বার
আইনের আশ্রয় নিচ্ছে বিসিবি৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ আগস্ট-বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাম্প্রতিক আসরগুলোতে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় থেকেছে আর্থিক অনিয়মের বিষয়ও। বিশেষ করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কাছে এখনও বড় অঙ্কের অর্থ বকেয়া রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বহুদিন অপেক্ষার পর এবার এই বকেয়া আদায়ে আইনি পথে হাঁটার ঘোষণা দিয়েছে বোর্ড।

বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, ইতোমধ্যে বকেয়া থাকা ফ্র্যাঞ্চাইজি ও স্পনসরদের একটি হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে।

তিনি বলেন,আমরা সাম্প্রতিক কয়েক আসরের আর্থিক বকেয়া নিয়ে রিভিউ করেছি। ফ্র্যাঞ্চাইজি বা স্পন্সর—যারা বোর্ডের কাছে অর্থ দেওয়ার কথা থাকলেও পরিশোধ করেনি, তাদের একটি তালিকা করা হয়েছে।

শুধু তালিকা প্রণয়নেই থেমে থাকছে না বিসিবি। মিঠু নিশ্চিত করেছেন, প্রাপ্য অর্থ আদায়ে তারা আইনি প্রক্রিয়া শুরু করছে।

তার ভাষায়, তাদের বিরুদ্ধে আমরা আইনি প্রক্রিয়ায় যাচ্ছি। পাশাপাশি, যেসব দলের সঙ্গে আগে থেকেই চুক্তিভঙ্গ সংক্রান্ত সালিশি প্রক্রিয়া চলছিল, সেগুলোও আমরা চালিয়ে যাব এবং যত দ্রুত সম্ভব নিষ্পত্তির চেষ্টা করব।

বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দীর্ঘদিন ধরে অর্থ পরিশোধে গড়িমসি করায় বোর্ডের আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভ্যন্তরীণভাবে অভিযোগ আছে। ফলে এশিয়ার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির সুনাম ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় এবার কঠোর অবস্থান নিতে যাচ্ছে বিসিবি।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au