সর্বশেষ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের সিরিজ জয় টাইগার যুবাদের

  • 3:33 am - August 11, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
প্রোটিয়া যুবাদের ৩৩ রানে হারিয়ে শিরোপা জয় তামিম, জাওয়াদদের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ আগস্ট-ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ রানের জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ম্যাচে ব্যাট হাতে ৯৫ রান ও বল হাতে পাঁচ উইকেট নিয়ে নায়কোচিত ভূমিকা রাখেন রিজান হোসেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। জাওয়াদ আবরার ও রিফাত বেগ ধীরগতিতে ইনিংস শুরু করলেও ছয় ওভারের পর হাত খোলেন।

তবে আসল দৃঢ়তা আসে তৃতীয় উইকেটে রিজান ও কালাম সিদ্দিকীর ব্যাটে। কালাম ৭৫ বলে ৬৫ রান করেন ৭ চারে।
তার বিদায়ে ভাঙে ১১৭ রানের জুটি। পরে রিজান ও মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাটে বড় সংগ্রহের পথে এগোয় বাংলাদেশ।

সেঞ্চুরির পথে থাকা রিজান ৯৬ বলে ৯৫ রান করে রান-আউট হন, তার ইনিংসটি সাজানো ছিল ১০ চারে। আব্দুল্লাহ শেষ পর্যন্ত ২৯ বলে অপরাজিত ৩৮ রান করেন, রাতুল যোগ করেন ৮ বলে ১৩। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশ তোলে ২৬৯ রান।
রান তাড়ায় নেমে ভালো শুরু পায় প্রোটিয়ারা। তাদের উদ্বোধনী জুটিতে ৪৮ বলে আসে ৫৯ রান। মোহাম্মদ আল-ফাহাদের আঘাতে ভাঙে এই জুটি; ৩১ বলে ৪০ রান করে ফেরেন আদনান লাগাডিয়েন। এরপর ফাহাদের বলে ১৯ রান করা জরিখও বিদায় নেন।

৬৬ রানে দুই ওপেনার হারানোর পর প্রোটিয়ারা তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে। তবে রিজান হোসেন তুলে নেন সফরকারী অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়াকে (৩১ বলে ৪৩)। চতুর্থ উইকেটে মাত্র ৮ রান করে আরমানও ফেরেন রিজানের শিকারে। এরপর স্বাধীন ইসলাম ফেরান ৫৩ বলে ৩৫ রান করা জেসনকে।

১৪৯ রানে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ১৬৪ রানে গিয়ে হারায় সপ্তম উইকেট। অষ্টম উইকেটে সনি ও ব্যান্ডিলে ৬৬ বলে ৫৯ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগালেও সনিকে (৩২ বলে ৩৪) বিদায় করে দেন রিজান। শেষ দুই উইকেটও তুলে নিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি। এছাড়া ফাহাদ নেন ৩ উইকেট আর স্বাধীন ২টি পান।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au