সর্বশেষ

টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে ক্রিস্টাল প্যালেসের হাতে শিরোপা

  • 3:28 pm - August 11, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
লিভারপুলকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারালো ক্রিস্টাল প্যালেস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ আগস্ট- ইংলিশ ফুটবল মৌসুমের শুরুর দিনে রোমাঞ্চে ঠাসা এক লড়াইয়ের সাক্ষী হলো ওয়েম্বলি। কদিন আগে দলে যোগ হওয়া নতুন ফুটবলারদের নৈপুণ্যে দুই দফায় এগিয়ে গেল লিভারপুল। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দুবারই সমতায় ফিরল ক্রিস্টাল প্যালেস। টাইব্রেকারেও ছড়াল দারুণ উত্তেজনা। যেখানে কয়েক ধাপের নাটকীয় মোড়ের পর আরও একটি ট্রফি উঁচিয়ে ধরল প্যালেস।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে কমিউনিটি শিল্ড ট্রফির লড়াইয়ে টাইব্রেকারে ৩-২ গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেস। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ ড্রয়ে শেষ হয়।

মাস তিনেক আগেও যাদের কেবিনেটে ছিল না শীর্ষ পর্যায়ের কোনো টুর্নামেন্টের ট্রফি, তারাই এই অল্প সময়ে জিতে নিল দুটি।

পেনাল্টি শুটআউটে শুরুটা ভীষণ বাজে হয় লিভারপুলের, প্রথম শট নিতে এসে উড়িয়ে মারেন দলের সেরা তারকা মোহামেদ সালাহ। লিভারপুলের তৃতীয় ও চতুর্থ শট নেওয়া আলেক্সিস মাক আলিস্তের ও হার্ভি এলিয়টের শট রুখে দেন ডিন হেন্ডারসন।

জবাবে লিভারপুল গোলরক্ষক আলিসন প্রতিপক্ষের এবেরেচি এজে ও বোর্না সোসার শট ঠেকিয়ে দলের আশা শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখেন। কিন্তু একেবারে শেষ শট জালে পাঠিয়ে প্যালেসকে উচ্ছ্বাসে ভাসান জাস্টিন ডেভেনি।

লিভারপুলের জার্সিতে অসাধারণভাবে যাত্রা শুরু হয় একিতিকের। একই সঙ্গে ফ্লোহিয়ান ভিয়েৎসেরও। নতুন ঠিকানায় প্রথমবার মাঠে নেমে চতুর্থ মিনিটেই জার্মান মিডফিল্ডার ভিয়েৎসের পাস পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন একিতিকে।

ব্যবধান যদিও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। ষোড়শ মিনিটে লিভারপুলের ডি-বক্সে ভার্জিল ফন ডাইকের ফাউলে ইসমাইল সার পড়ে গেলে পেনাল্টি পায় নিউক্যাসল। স্পট কিকে সমতা টানতে ভুল করেননি জ্যঁ ফিলিপ মাতেতা।

চার মিনিট পর আরেক নতুন খেলোয়াড় জেরেমি ফ্রিমপংয়ের নৈপুণ্যে আবার এগিয়ে যায় লিভারপুল। দমিনিক সোবোসলাইয়ের পাস পেয়ে গোলটি করেন বায়ার লেভারকুজেন থেকে গত মে মাসে অ্যানফিল্ডে আসা ডাচ ডিফেন্ডার।

গত এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ১২০ বছরের ইতিহাসে প্রথম শিরোপা জেতা প্যালেস ৬২ মিনিটে ভালো একটি সুযোগ পায়। কিন্তু গোলরক্ষক আলিসনকে পরাস্ত করতে পারেননি এবেরেচি এজে।

৭৭ মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি আলিসন। প্রতিপক্ষের ছোট ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় দফায় ম্যাচে সমতা টানেন সেনেগালের ফরোয়ার্ড ইসমাইলা সার।

লড়াইয়ে ফিরে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠে প্যালেস আর শেষ দিকে কিছুটা যেন ক্লান্তি ভর করে লিভারপুল শিবিরে। নির্ধারিত সময়ে অবশ্য স্কোরলাইনে এর কোনো পড়েনি।

শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে লিভারপুল। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগের যৌথভাবে রেকর্ড চ্যাম্পিয়ন তারা, বর্তমান শিরোপাধারীও। কিন্তু টাইব্রেকারে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারল না দলটি।

প্রথমবারের মতো এক ম্যাচের এই ট্রফির লড়াইয়ে খেলার সুযোগ পেয়েই বাজিমাত করল ক্রিস্টাল প্যালেস।

এই শাখার আরও খবর

জর্ডানের চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০

জর্ডানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারাক প্রদেশের একটি চার্চে শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর)…

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au