‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’
মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…
মেলবোর্ন, ১১ আগষ্ট- চলতি বছরের আগস্টের শেষ ভাগ থেকে সেপ্টেম্বরের শুরুর দিকে বাংলাদেশে বর্ষাকালের স্বাভাবিক একটি বড় বন্যা দেখা দিতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এই তথ্য জানিয়েছেন।
২০২৫ সালের সম্ভাব্য এই বন্যা ২০ থেকে ৩০টি জেলা প্লাবিত করতে পারে। এটি ১৫ আগস্টের পর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ২০২০ সালের পর দেশব্যাপী বড় কোনো বর্ষাকালীন বন্যা হয়নি। ২০২২ সালে সিলেট বিভাগে ও ২০২৪ সালে চট্টগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল, তা ছিল পাহাড়ি ঢল বা ফ্ল্যাশ ফ্লাড। কিন্তু এবার পদ্মা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদ-তীরবর্তী ২০ থেকে ৩০টি জেলা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। সম্ভাব্য এই বন্যা ১৫ আগস্টের পর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে হতে পারে।
মোস্তফা কামাল পলাশের বিশ্লেষণ অনুযায়ী, আগস্টের বাকি সময়ে বঙ্গোপসাগরে পরপর দুটি মৌসুমি লঘুচাপ তৈরি হতে পারে। প্রথমটি ১৩ থেকে ২২ আগস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এবং দ্বিতীয়টি ২৪ থেকে ৩০ আগস্ট দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম লঘুচাপের ফলে গঙ্গা অববাহিকায় ও দ্বিতীয়টির প্রভাবে ব্রহ্মপুত্র অববাহিকায় টানা এক সপ্তাহ করে বৃষ্টিপাত হতে পারে। এতে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রায় ১৫–২০ দিন ধরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, আবহাওয়া বিজ্ঞানে মেডেন-জুলিয়ান অসিলেশন (MJO), এল নিনো ও লা নিনার মতো সূচক মৌসুমি বৃষ্টিপাতের সঙ্গে সরাসরি যুক্ত। বর্তমানে MJO সক্রিয় দশায় প্রবেশ করছে, যা ২৫ আগস্ট পর্যন্ত অতিবৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসও আগস্টের অবশিষ্ট সময়ে বাংলাদেশ ও পূর্ব ভারতের উপর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
ইতিহাস অনুযায়ী, স্বাধীনতার পর বড় বন্যা হয়েছে ১৯৮৮, ১৯৯৮, ২০১৬ ও ২০২০ সালে। এছাড়া ২০০৭ ও ২০১০ সালে ছোট আকারের বন্যা হয়েছিল, যা এল নিনো অবস্থা শেষ হওয়ার পর বর্ষায় ঘটেছিল। বর্তমানে নিরপেক্ষ আবহাওয়াগত অবস্থা বিরাজ করছে, যা ২০২৫ সালের গ্রীষ্মকাল পর্যন্ত থাকতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au