সর্বশেষ

বিপিএল নিয়ে রাগ উগড়ে দিলেন চিটাগং দলের মালিক

  • 1:02 am - August 12, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
বিপিএল নিয়ে ক্ষোভ সামির কাদেরের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ আগস্ট-গত বিপিএলে চট্টগ্রাম কিংসের স্বত্তাধিকারী সামির কাদের চৌধুরীর মতে, যাদের হাজার হাজার কোটি টাকা আছে তাদের বিপিএলে আসা উচিত। তার অতো টাকা নাই। তবে বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে। সংবাদ মাধ্যমকে ডেকে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি বিপিএলের বকেয়া অর্থ চেয়ে সামির কাদেরকে লিগ্যাল নোটিস দিয়েছে বিসিবি। এর প্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডাকেন তিনি। সেখানে দাবি করেন, বিপিএল থেকে তাকে লিগ্যাল নোটিস দিলেও তাকে আলোচনার জন্য ডাকছে না বিসিবি। এছাড়া তার কাছে পাওনা বাবদ যে ৪৬ কোটি টাকা চাওয়া হয়েছে তা মন গড়া।

তিনি বলেন, মাস খানেক আগে আমাকে লিগ্যাল নোটিস দেওয়া হয়। এরপর থেকে আমি বিসিবির কাছে এপোয়েনমেন্ট চাচ্ছি। সমাধান করার চেষ্টা করছি। কয়েক মাস ধরেই আমি চেষ্টা করে যাচ্ছি বোর্ডের সঙ্গে বসে সমাধান করার। কিন্তু বোর্ড থেকে সেভাবে পাড়া পাচ্ছি না।

বোর্ডের পাওনার বিষয়ে তিনি বলেন, ‘৪৬ কোটি টাকার কথা বাজারে (প্রচার করা হচ্ছে) ঘুরছে। জানি না এই অঙ্কটা কোথা থেকে এলো। না আমার কাছে, না বোর্ডের কাছে সঠিক কোন ফিগার আছে। ওনারাই (বোর্ড) যেহেতু সঠিক অঙ্ক জানেন না, আমার জানার কথা কীভাবে? আমার সঙ্গে বোর্ড সমাধান করছে না।

চিটাগং কিংস সর্বশেষ বিপিএলের রানার্স আপ। টুর্নামেন্টে অংশগ্রহণ ফি। রানার্স আপ ফি বাবদ বোর্ডের থেকে টাকা পাওয়ার কথা চিটাগংয়ের। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্তাধিকারী জানিয়েছেন, পাওয়া ওই অর্থ বোর্ড নিজেদের মতো করে বিভিন্ন পাওনাদারকে শোধ করছে। এ বিষয়ে তাদের কোন গাইডলাইন তারা অনুসরণ করছেন না।

বিপিএলে অংশ নিতে হাজার কোটি টাকা থাকতে হবে। তার অতো অর্থ নেই বললেও সামির কাদের জানান, এখনো তার বিপিএলে অংশ নেওয়ার ইচ্ছে আছে। সেজন্য তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে বসে কথা বলছেন। বকেয়া বিষয়ে বিসিবির কথা বসে সমাধানের চেষ্টা করছেন। দেশের এই ব্যবসায়ী জানান, আগামী বিপিএলে অংশগ্রহণ ফি কেমন হবে, রেভিনিউ কেমন শেয়ার দেওয়া হবে এসবের ওপর নির্ভর করে বিপিএলে থাকবেন কিনা সিদ্ধান্ত নেবেন তিনি।

এই শাখার আরও খবর

জর্ডানের চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০

জর্ডানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারাক প্রদেশের একটি চার্চে শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর)…

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au