সর্বশেষ

মাত্র ৫ বলেই ওয়ানডে ম্যাচ জিতে নিয়েছে কানাডা অনূর্ধ্ব ১৯ দল

  • 2:05 am - August 12, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
যুবাদের ক্রিকেটে ইতিহাস৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ আগস্ট-মাত্র ৫ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে যাওয়ার ঘটনা শুনেছেন কখনো? ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এমনই কাণ্ড ঘটিয়েছে কানাডা অনূর্ধ্ব–১৯ দল। যেখানে আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯ দলকে মাত্র ২৩ রানে অলআউট করে কানাডার যুবারা ম্যাচ জিতে গেছে মাত্র ৫ বল খেলে, ২৯৫ বল হাতে রেখেই!

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টসে জিতে ব্যাটিং নেয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯। কিন্তু তাদের পুরো ইনিংস ১৯.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ২৩ রানে! তাড়া করতে নেমে কানাডার জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরার ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ওভারেই জয় তুলে নেয়।

আর্জেন্টিনার ইনিংসে কারও রান দুই অঙ্কে পৌঁছায়নি, সাতজন ব্যাটসম্যান ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে। ২৩ রানের মধ্যে আবার ৭ রান এসেছে ‘অতিরিক্ত’ থেকে! কানাডার হয়ে বিধ্বংসী বোলিং করেছেন জগমানদীপ পাল (স্পেল ৫-৩-৭-৬)। আর ব্যাট হাতে যুবরাজ সামরা দুই চার আর দুই ছক্কায় ২০ রান করেন। অন্য প্রান্তে ধর্ম প্যাটেল ছিলেন ১ রানে অপরাজিত।

তবে এমন ভরাডুবির পরও যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটা আর্জেন্টিনার নয়। ওই রেকর্ড স্কটল্যান্ডের—২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল তারা। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৩.৫ ওভারেই, যা এখনো যুব ওয়ানডেতে দ্রুততম রান তাড়ার রেকর্ড।

এর কারণ কানাডা–আর্জেন্টিনা ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা ছিল না। থাকলে আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস হতো ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন যুব ওয়ানডে স্কোর, আর কানাডার ৫ বলে জয় হতো দ্রুততম রান তাড়া!

এ জয়ে বাছাইপর্বে কানাডা অনূর্ধ্ব–১৯ এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয়। দুই ম্যাচে এক জয় তাদের। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব–১৯। এক জয় ও এক হার নিয়ে রান রেটে তৃতীয় বারমুডা, আর দুই হারে সবার নিচে আর্জেন্টিনা।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au