সর্বশেষ

চ্যালেঞ্জ লিগ থেকে আবাহনীর বিদায়

  • 12:58 am - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার
মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে আবাহনী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ আগস্ট-ঘরের মাঠে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ঢাকা আবাহনী। ম্যাচটি অনুষ্ঠিত হয় ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

প্রথমার্ধে দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় মুরাস ইউনাইটেড। তাদের ফরোয়ার্ড ওলে মারচুক বক্সের মধ্যে ফাঁকা জায়গা পেয়ে নিচু শট নিলেও তা গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
১০ মিনিটে আবারও মুরাসের আক্রমণ ঠেকান আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা। পোস্ট লক্ষ্য করে নেওয়া চাভেল গোমেসের শক্তিশালী শটটি ফিস্ট করে বাঁচান তিনি।

এরপর ১২ মিনিটে আলিগুলভ মাকসাতের শটও ফিরিয়ে দেন মিতুল। ধীরে ধীরে ম্যাচে ফেরে আবাহনী। ১৩ মিনিটে শাকিল হোসেনের জোরালো শট ঠেকিয়ে দেন মুরাসের গোলরক্ষক ওরেস কোস্তিক। ফিরতি বলে মোরছালিনের শট বিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে কর্নারে পরিণত হয়। ১৮ মিনিটে সুলেমান দিয়াবাতে বাম দিক দিয়ে দারুণ ড্রিবল করে শট নেন, কিন্তু বলটি চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

২১ মিনিটে আবারও দুর্দান্ত সেভ করেন মিতুল মারমা। এরপরই সুযোগ পান আল আমিন। বল নিয়ে একাই এগিয়ে গেলেও শট নেওয়ার আগমুহূর্তে ইউক্রেনীয় ডিফেন্ডার বাতসুলা কর্নারে পাঠিয়ে দেন।

৩০ মিনিটে দিয়াবাতে মাঝমাঠ থেকে দারুণ এক রান করে বাম দিকে ইব্রাহিমকে বল বাড়ান। কিন্তু কাছ থেকে নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। এর মাধ্যমে প্রথমার্ধের সেরা সুযোগ হারায় আবাহনী। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরপরই গোল হজম করে বসে আবাহনী। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে বাতসুলার লম্বা ক্রসে হেড করে গোল করেন আতায় ঝুমাশেভ। গোলটি আসে একেবারে ফাঁকা জায়গা থেকে, কারণ ওই সময় আবাহনীর রক্ষণভাগ ছিল খানিকটা এলোমেলো।

গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। একের পর এক আক্রমণ করলেও শাকিল, দিয়াবাতে ও ইব্রাহিমের প্রচেষ্টা প্রতিহত করেন গোলরক্ষক কোস্তিক ও মুরাসের রক্ষণভাগ।

শেষ মুহূর্তে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আবাহনী, তবে সেটিই তাদের জন্য বিপদ ডেকে আনে। ৯০তম মিনিটে মুরাসের একটি পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করেন আবারও আতায় ঝুমাশেভ। ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে নেওয়া তার জোরালো শট ঠেকাতে পারেননি মিতুল।

দুই অর্ধেই বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলের অভাবই আবাহনীর স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। ঘরের মাঠে সমর্থকদের সামনে হারের তিক্ত স্বাদ নিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নেয় মারুফুল হকের দল।

এই শাখার আরও খবর

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

জর্ডানের চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০

জর্ডানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারাক প্রদেশের একটি চার্চে শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর)…

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au