সর্বশেষ

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের জয়

  • 4:31 pm - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
১০ নম্বর জার্সিতে মাঠে নেমে এমবাপ্পের বাজিমাত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ আগস্ট-প্রথমবার রিয়াল মাদ্রিদের গৌরবময় ১০ নম্বর জার্সিতে মাঠে নেমেই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষের জালে বল পাঠালেন দুইবার, অবদান রাখলেন সতীর্থের গোলেও।

অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল জাবি আলোনসোর দল।
অস্ট্রিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই রিয়ালের দাপট ছিল চোখে পড়ার মতো।

প্রায় ৭৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে স্প্যানিশ জায়ান্টরা গোলের জন্য ২১টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে স্বাগতিক দল স্রেফ একটি শট নিতে সক্ষম হয়, যা তেমন কোনো বিপদ তৈরি করতে পারেনি।
ম্যাচ শুরুর দশম মিনিটেই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। ব্রাহিম দিয়াসের নিখুঁত ক্রসে হেডে গোল করেন এদার মিলিতাও।

হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর নভেম্বর ২০২৪-এর পর এটি ছিল তার প্রথম শুরুর একাদশে নামা, আর তাতেই গোলের দেখা পান ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আর্দা গুলেরের থ্রু বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ক্ষিপ্রগতিতে শরীর ঘুরিয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। এক দর্শক মাঠে ঢুকে নিরাপত্তাকর্মীদের ধরা এড়িয়ে সরাসরি ফরাসি এই তারকার কাছে গিয়ে সেলফি তুলে নেন। নিরাপত্তাকর্মীরা শেষ পর্যন্ত তাকে মাঠ থেকে বের করে দেন।

দ্বিতীয়ার্ধেও এমবাপের ধার কমেনি। ৫৯ মিনিটে অঁরিলিয়ে চুয়ামেনির থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৬ বছর বয়সী ফরাসি তারকা। শেষদিকে আবারও আলো ছড়ান তিনি। ৮১ মিনিটে তার নিখুঁত পাস থেকে কাছ থেকে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো।

এই জয়ের মাধ্যমে প্রাক-মৌসুমের প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ। আগামী মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে লা লিগায় শিরোপা পুনরুদ্ধারে তাদের অভিযান।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au