সর্বশেষ

সিন্ধু পানিচুক্তি নিয়ে পাকিস্তানকে মোদির কঠোর হুঁশিয়ারি

  • 5:30 pm - August 15, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
নরেন্দ্র মোদি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- সিন্ধু পানিচুক্তি স্থগিতের পর পাকিস্তানের পারমাণবিক হুমকির জবাবে ইসলামাবাদকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ আগস্ট) ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে তিনি বলেন, ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না এবং পানিচুক্তিতে আর সম্মত নয়।

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী ব্যবস্থার পানি বণ্টনে চুক্তি হয়। তবে গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত এই চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বলেন, “পানি ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না।” ভারতের অধিকারে থাকা পানি পাকিস্তানের সঙ্গে ভাগাভাগিরও বিরোধিতা করেন তিনি।

মোদি অভিযোগ করেন, সিন্ধু পানিচুক্তি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল। শত্রু দেশ পাকিস্তান ভারতের নদীর পানি সেচে ব্যবহার করলেও, ভারতীয় কৃষকরা পানি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ভারতের পানির অধিকার কেবল ভারত ও তার কৃষকদের, এবং কৃষক ও জাতীয় স্বার্থের সঙ্গে আপস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ‘পারমাণবিক হামলার’ হুমকির প্রতিক্রিয়ায় মোদি আরও বলেন, শত্রু যদি আর কোনো দুঃসাহস দেখায়, তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী তার উপযুক্ত জবাব দেবে।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au