বিশ্ব

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

  • 10:54 pm - October 25, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
ফিলিপাইনে মাঝ-আকাশে দুই প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষের পর সেগুলো দ্রুতবেগে মাটিতে আছড়ে পড়েছবি: আরটির এক্স ভিডিও থেকে নেওয়া

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

ফিলিপাইন বিমানবাহিনীর (পিএএফ) এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বেলা ৩টা ৫১ মিনিটে প্রশিক্ষণ ফ্লাইট চলার সময় বিমান দুটি দুর্ঘটনার শিকার হয়। সংঘর্ষের পর উড়োজাহাজ দুটি বিমানঘাঁটির সীমানার ভেতর বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় নিহত চার পাইলটের নাম-পরিচয় প্রকাশ করেনি ফিলিপাইন বিমানবাহিনী। এ ছাড়া দুর্ঘটনার সময় উড়োজাহাজ দুটিতে ঠিক কতজন আরোহী ছিলেন, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

বিমানবাহিনী জানায়, দুর্ঘটনায় পড়া উড়োজাহাজ দুটি ছিল এসএফ-২৬০ মডেলের প্রশিক্ষণ বিমান।

ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন জে. ক্যাপিঙ্গুইয়ান বলেন, ২৩ অক্টোবর স্থানীয় সময় বেলা ৩টা ৫১ মিনিটে ফার্নান্দো বিমানঘাঁটিতে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে দুটি এসএফ-২৬০ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। এতে চার পাইলটের মৃত্যু হয়। এ ঘটনায় বিমানবাহিনী গভীরভাবে শোকাহত।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ক্যাপিঙ্গুইয়ান।

সূত্র:‘আরটির এক্স’

এই শাখার আরও খবর

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au