সর্বশেষ

অস্ট্রেলিয়ায় বেড়েছে চার ধরনের মাদকের ব্যবহার

  • 7:02 pm - August 15, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
অস্ট্রেলিয়ায় চার ধরনের অবৈধ মাদকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়ায় চার ধরনের অবৈধ মাদকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দেশটির সর্বশেষ পরীক্ষায় জানা গেছে। অস্ট্রেলিয়ান ক্রিমিনাল ইন্টেলিজেন্স কমিশনের (ACIC) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ২২ দশমিক ২ টন মেথঅ্যামফেটামিন, কোকেন, হেরোইন ও এমডিএমএ সেবন করা হয়েছে।

তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় মাদক সেবন ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মেথঅ্যামফেটামিন সেবন বেড়েছে ২১ শতাংশ, কোকেন ৬৯ শতাংশ, এমডিএমএ ৪৯ শতাংশ এবং হেরোইন ১৪ শতাংশ।

ACIC-এর বার্ষিক জরিপে দেশের ৫৭ শতাংশ জলপথ অন্তর্ভুক্ত থাকে, যার মাধ্যমে জাতীয় পর্যায়ে মাদক ব্যবহারের চিত্র পর্যবেক্ষণ করা হয়। এই পরীক্ষায় মেথঅ্যামফেটামিন, অ্যামফেটামিন, কোকেন, এমডিএমএ, এমডিএ, হেরোইন, গাঁজা, অক্সিকোডন, ফেন্টানিল, নিকোটিন, অ্যালকোহল ও কেটামিনসহ বিভিন্ন মাদক শনাক্ত করা হয়।

ACIC-এর প্রধান নির্বাহী হিদার কুক জানান, পরীক্ষায় শনাক্ত মাদকের মোট বাজারমূল্য প্রায় ১১ দশমিক ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যার মধ্যে একাই মেথঅ্যামফেটামিনের মূল্য ৮ দশমিক ৯ বিলিয়ন ডলার। তিনি বলেন, “দেশে মেথঅ্যামফেটামিন ব্যবহারের পরিমাণ ২ দশমিক ২ টন বেড়েছে, যা আমাদের জরিপের ইতিহাসে সর্বোচ্চ। এই মাদক সমাজে মারাত্মক ক্ষতি করে।”

তিনি আরও জানান, একইভাবে কোকেনের ব্যবহারও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই প্রথমবার একসঙ্গে কোকেন, হেরোইন ও মেথঅ্যামফেটামিন—তিনটি মাদকই রেকর্ড পরিমাণে সেবন করা হলো।

প্রতিবেদনে দেখা গেছে, আইনি মাদক হিসেবে অ্যালকোহল ও নিকোটিনই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর মধ্যে অ্যালকোহলের ব্যবহার বেড়েছে, তবে নিকোটিনের ব্যবহার কিছুটা কমেছে।

গাঁজা এখনো অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত অবৈধ মাদক। গ্রামীণ এলাকায় গাঁজা সেবনের হার শহরের তুলনায় বেশি।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au