পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা
ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…
মেলবোর্ন, ১৬ আগষ্ট– আজ শনিবার (১৬ আগস্ট) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে নানা ধর্মীয় অনুষ্ঠান। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই তার জন্মদিন শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপিত হয়।
হিন্দু পুরাণে বলা হয়, যখন পাশবিক শক্তি ন্যায়, সত্য ও সৌন্দর্যকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হন মহাবতার শ্রীকৃষ্ণ।
জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। অন্যায়-অবিচার রোধ করে শুভশক্তিকে রক্ষার জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হয়েছেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্ম পালন করে আসছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতিময় নতুন বাংলাদেশ গড়তে হবে।
এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, আজ সকাল ৮টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বিকেল ৩টায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে।
রাজধানীর পলাশীর মোড় থেকে বিকেল ৩টায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au