সর্বশেষ

সিডনিতে গলফ কোর্সে বিমানের জরুরি অবতরণ

  • 7:18 pm - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
বিমানটি ক্যামডেন থেকে উড্ডয়নের পর উলংগং যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ আগষ্ট- অস্ট্রেলিয়ার সিডনির নর্দার্ন বিচ এলাকায় একটি ছোট বিমান জরুরি অবতরণ করেছে। রবিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার পর মোনা ভেল গলফ কোর্সে এ ঘটনা ঘটে।

অস্ট্রেলীয় গণমাধ্যম নাইন নিউজ জানিয়েছে, বিমানে দুজন যাত্রী ছিলেন। অবতরণের পর তারা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। প্রাথমিকভাবে তাদের সামান্য আঘাত লেগেছে এবং ঘটনাস্থলেই প্যারামেডিকরা চিকিৎসা দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি ক্যামডেন থেকে উড্ডয়নের পর উলংগং যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এটি গলফ ক্লাবহাউসের সামনে অবতরণ করে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au