বাংলাদেশ

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

  • 2:22 am - October 26, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
নিষেধাজ্ঞার গত ১৮ দিনে মেঘনায় ইলিশ শিকার করায় ১৩৮ জনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৭৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৬৫ জনকে মোট ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দীন।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ দিনে নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২০৮টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ দশমিক ৯৫ মেট্রিক টন ইলিশ, প্রায় ৩৫ লাখ ২০ হাজার মিটার অবৈধ জাল, ১৮টি নৌকা ও একটি স্পিডবোট জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দীন জানান, জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকাগুলো জব্দ করে রাখা হয়েছে।

মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরসহ দেশের ২০টি জেলার নদ-নদী ও সাগরে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।

এ সময়ে মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে নিয়মিত অভিযান চালাচ্ছে।

আইন অমান্য করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দীন বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করে নদীতে মাছ ধরতে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশের সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au