বিশ্ব

গাজার সমর্থনে ইউরোপজুড়ে বিক্ষোভ

  • 8:28 pm - August 17, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
বিক্ষোভে নিহত আলজাজিরা সাংবাদিকদের স্মরণে কালো পোশাক পরে প্রতীকী কফিনও বহন করা হয়। ছবিঃ আল জাজিরা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে ওডেনপ্লান স্কয়ারে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও নিহত সাংবাদিকদের ছবি হাতে মিছিল করেন। নিহত আলজাজিরা সাংবাদিকদের স্মরণে কালো পোশাক পরে প্রতীকী কফিনও বহন করা হয়।

গাজার তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২৩৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আয়ারল্যান্ডের ডাবলিনে ডাক্তার, নার্স ও হাজারো স্বাস্থ্যকর্মী নীরব পদযাত্রা করেন। হাতে ছিল ফিলিস্তিনি পতাকা ও নিহত সহকর্মীদের ছবির পোস্টার। স্কটল্যান্ডের গ্লাসগোতেও বড় বিক্ষোভ হয়। সেখানে স্থানীয় মন্ত্রী মাইরি ম্যাকআলান অংশ নিয়ে বলেন, “চলমান গণহত্যার বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে।” তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল “ফিলিস্তিনের জন্য এখনই শান্তি।”

পূর্ব ইংল্যান্ডের নরউইচে প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে লন্ডনে একই অভিযোগে ৫০০ জনকে আটক করা হয়েছিল। ইংল্যান্ডের বাকিংহামশায়ারে রয়্যাল এয়ার ফোর্স হাই উইকোম্ব ঘাঁটি ঘিরে আরেকটি বড় মিছিল হয়। সেখানে হাজারো মানুষ যুক্তরাজ্যের সামরিক সহযোগিতা বন্ধের দাবি জানান।

প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন সামাজিকমাধ্যমে লিখেছে, ব্রিটিশ সরকার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে এই যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে, যা লজ্জাজনক।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে। এ পর্যন্ত অন্তত ৬১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au