পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ
জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…
মেলবোর্ন, ১৮ আগষ্ট- ইয়েমেনের রাজধানী সানার কাছে হুথি নিয়ন্ত্রিত হেজইয়াজ বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বিদ্যুৎকেন্দ্রের জেনারেটর ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়, তবে জরুরি কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
হুথি-সম্পৃক্ত আল মাসিরাহ টিভি জানিয়েছে, শনিবার (১৬ আগস্ট) রাতে দুটি জোরালো বিস্ফোরণ শোনা যায়। সানার অনেক বাসিন্দাও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইসরায়েলের দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই এ আক্রমণ চালানো হয়েছে। তবে এই অভিযোগের পক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি।
ইয়েমেনের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, হামলার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হুথিরা নিয়মিতভাবে রকেট ও ড্রোন নিক্ষেপ করে আসছে। ইসরায়েলও পাল্টা হামলায় ইয়েমেনের অবকাঠামো, এমনকি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে।
এর আগে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও হুথিদের হামলার জবাবে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। হুথিরা দাবি করে, লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলার মাধ্যমে তারা গাজার অবরোধ ও যুদ্ধের প্রতিশোধ নিচ্ছে এবং বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটানো তাদের কৌশলের অংশ।
সুত্রঃ আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au