মতামত

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ: বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর দৃষ্টান্ত

  • 10:14 pm - August 18, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
বাংলাদেশে শেখ হাসিনার উত্তরাধিকার মুছে ফেলার অভিযানে নতুন নির্দেশ: বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ।

মেলবোর্ন, ১৮ আগষ্ট- বাংলাদেশ আজ এক অদ্ভুত সময় অতিক্রম করছে। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক পরিসর নাটকীয়ভাবে পাল্টে গেছে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের দীর্ঘ শাসনকালকে ‘ইতিহাস থেকে মুছে ফেলা’র এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে বলে প্রতীয়মান হচ্ছে। সর্বশেষ বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি নামানোর নির্দেশ সেই ধারাবাহিকতাই স্পষ্ট করে।

প্রশ্ন উঠছে—রাষ্ট্রপতির প্রতিকৃতি সরানো কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ? ছবি সরানোর নির্দেশ কেবল একজন ব্যক্তিকে নয়, বরং এক পুরো রাজনৈতিক ধারাকে মুছে ফেলার প্রতীক। ইতিহাস প্রমাণ করেছে, কারও উত্তরাধিকার ছবিমুছে বা নামফলক পরিবর্তন করে মুছে ফেলা যায় না। বরং এ ধরনের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিভাজনের দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মর্যাদা বাতিল এবং জনগণের শোকপালন দমন বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়। যে দিনে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই দিনের স্মৃতি সম্মিলিতভাবে জাতির আবেগ ও পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই শোককে দমন করা মানে জাতির চেতনায় আঘাত করা। “শোককে অপরাধে পরিণত” করার অভিযোগ কেবল রাজনৈতিক প্রতিপক্ষকে চেপে ধরার কৌশল নয়, এটি সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চার জন্যও বিপজ্জনক।

যে কোনও অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু যদি তা ইতিহাস বিকৃতি, প্রতিশোধপরায়ণতা ও দমননীতিতে নিমগ্ন হয়, তবে তার স্থায়িত্ব তো প্রশ্নবিদ্ধ হবেই, পাশাপাশি দেশের ভবিষ্যৎও অন্ধকারে ঢেকে যাবে।

দেশের ভবিষ্যৎ কী? আইন শৃঙ্খলার কি উন্নতি হয়েছে? দেশজুড়ে গণ-হিংসা, ধর্ষণ, এবং মানবাধিকার লঙ্ঘন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

গত ১৫ জুলাই প্রথম আলোতে প্রকাশ, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দেশে ধারাবাহিকভাবে বেড়েছে খুনের ঘটনা। জানুয়ারিতে সারা দেশে খুনের মামলা হয় ২৯৪টি, জুনে হয়েছে ৩৪৪টি।
বিশ্লেষণ করে দেখা গেছে, গত ছয় মাসে খুনের মামলা বেড়েই চলছে। জানুয়ারিতে মামলা হয়েছে ২৯৪টি। ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ৩০০টি। এরপর মার্চে খুন ৩১৬টি, এপ্রিলে ৩৩৮টি, মে মাসে ৩৪১টি। আর গত জুনে খুনের মামলা ছিল ৩৪৪টি। অথচ সরকারের এসবে মন নেই ব্যস্ত রাজনৈতিক প্রতিহিংসায়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক প্রতিশোধে ব্যবহার করা হচ্ছে, ফলে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। জনগণ তাই অনুভব করছে, সরকার যেন কেবল প্রতিশোধ নেওয়াতেই ব্যস্ত, দেশের ভবিষ্যৎ গড়ার কোনও দায়িত্বই তারা নিচ্ছে না।

বাংলাদেশের গণতন্ত্র বারবার আঘাত পেয়েছে; প্রতিবারই জনগণ তা পুনর্গঠনের চেষ্টা করেছে। এবারও এর ব্যতিক্রম হবে না।

রাষ্ট্রপতির ছবি সরানো, জাতীয় শোক দিবস বাতিল করা কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান মুছে ফেলার চেষ্টা—এসব সাময়িকভাবে সফল হলেও ইতিহাসে স্থায়ীভাবে টিকে থাকে না। ইতিহাসকে মুছে ফেলা যায় না, ইতিহাস কেবল যোগ হয়। আজকের পদক্ষেপ আগামী দিনের বাংলাদেশের জন্য শিক্ষা হবে—গণতন্ত্র দমন করে, শোককে অপরাধে পরিণত করে, উত্তরাধিকারকে অস্বীকার করে কোনও জাতি টেকসই ভবিষ্যৎ গড়তে পারে না।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেলবোর্ন, ৫ জুন- টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন…

আইভীকে দেখতে যাওয়ার অভিযোগে সিটি করপোরেশনের কর্মচারী চাকরিচ্যুত

মেলবোর্ন, ৫ জুন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে দেখা করতে যাওয়ার অভিযোগে সিটি করপোরেশনের এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে চাকরি থেকে…

দৌলতদিয়া ঘাটে আবারও বাস পদ্মা নদীতে

মেলবোর্ন, ৫ জুন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার…

মে ২০২৬: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন উদ্বেগজনক চিত্র প্রকাশ

মেলবোর্ন, ৫ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার পরিস্থিতি নিয়ে একটি নতুন ফ্যাক্ট শিটে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ‘এসএএমআইডিএইচ’ নামের একটি গবেষণা ও বিশ্লেষণভিত্তিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au