সর্বশেষ

বিপিএলের ফিক্সিং ইস্যুতে জড়িয়েছেন বিজয়, শফিউলরা

  • 4:21 pm - August 20, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
শাস্তির মুখে পরতে যাচ্ছেন এনামুল হক বিজয় ও শফিউল । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগস্ট — ঘটনাটি ঘটেছে গত বিপিএলের সিলেট পর্বে। বিতর্কিত রাজশাহী দলের শুরুতে অধিনায়কের দায়িত্বে ছিলেন এনামুল হক বিজয়। তার মাঠ পরিচালনা নিয়ে তখন থেকেই নানা প্রশ্ন উঠতে থাকে। বিশেষ করে সিলেটে ঢাকার বিপক্ষে একটি ম্যাচে তার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই দলের এক তরুণ ক্রিকেটার ওটিএন বাংলাকে জানান, অধিনায়ক বিজয় তার পরামর্শ অনুযায়ী ফিল্ডিং সাজাননি। ফলে লিটন দাস ও তানজিদ হাসান তামিম দারুণভাবে রান তুলতে সক্ষম হন। ওই ম্যাচে লিটন করেন ১২৫ রান এবং তামিম করেন ১০৮ রান।

ম্যাচ শেষে হোটেলে ফিরে বিসিবির নিজস্ব অ্যান্টি করাপশন ইউনিট (আকু)-এর জিজ্ঞাসাবাদে কান্নাকাটি করতে দেখা যায় বিজয়কে। এরপর তাকে একাধিকবার তলব করে আকু। শুরু থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠতে থাকে, এমনকি মাঝে মাঝে তাকে আকুর তদন্তে অসহযোগিতা করতেও দেখা যায়।

শুধু এনামুল হক বিজয় নন, জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলামসহ আরও ৮-৯ জন ক্রিকেটারের নাম রয়েছে আকুর তদন্ত তালিকায়।

আলোচনায় রয়েছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের পরামর্শকদের নিয়েও। এক সময় এই ইউনিটে পরামর্শক হিসেবে কাজ করেছেন আইসিসির সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। তবে বিসিবিতে তার ভূমিকা নিয়ে অসন্তোষ রয়েছে অভ্যন্তরীণ মহলে।

বিসিবি জানিয়েছে, বিপিএল নিয়ে ফিক্সিং ইস্যুতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী সপ্তাহে।

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au