লিড নিউজ

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

  • 6:55 pm - August 20, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলন বাহিনী হামাস। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২০ আগষ্ট- দক্ষিণ গাজায় হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তাদের সৈন্যরা হামাসের সামরিক শাখার নুখবা কোম্পানির কমান্ডার মুহাম্মদ নাইফ আবু শামালা নামে এক ব্যক্তিকে হত্যা করেছে।

টেলিগ্রামে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসে এই হত্যাকাণ্ড ঘটেছে। এতে দাবি করা হয়েছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে একটি সেনা পোস্টে হামলায় ওই ব্যক্তি জড়িত ছিলেন।

এদিকে গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ১৯ হাজার শিশুসহ মোট ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম অফিস।

প্রায় দুই বছর ধরে চলমান এই যুদ্ধকে গণহত্যামূলক বলে অভিহিত করা হচ্ছে এবং এরই মধ্যেই এই ভয়াবহ সংখ্যা সামনে এসেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএ মঙ্গলবার জানিয়েছে, গাজা উপত্যকায় এখন আর শিশুদের জন্য কোনো স্থানই নিরাপদ নয়। ইসরায়েলি অবরোধের কারণে জরুরি খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au